আজ বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo কারিনা কায়সারের লিভার ডোনার দুই ভাই Logo জরুরি পরিস্থিতিতে বাংলাদেশ স্কোয়াডে পরিবর্তন Logo “হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ এমপি Logo আগরদাঁড়ি ইউনিয়নে তিন মরহুমের একসঙ্গে জানাজা, শোকের ছায়া নেমে আসে এলাকায় Logo পশুর হাটে নিরাপত্তা জোরদার: সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা Logo কলারোয়ায় তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক কর্মশালা Logo ডেভিড স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ব্লিস হসপিটাল চ্যাম্পিয়ন Logo সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন Logo সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘রিসোর্স পুল’ গঠনের নির্দেশ Logo আগের চেয়ে সুস্থ মির্জা আব্বাস, ঈদের আগে দেশে ফেরার আশা পরিবারের
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

পাশাপাশি দুই গ্যালাক্সির ছবি তুলল নাসার টেলিস্কোপ

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০২:১০:১২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪
  • ৫৬৫ বার পড়া হয়েছে

বিজ্ঞানের উৎকর্ষতায় দিন দিন মহাকাশের নতুন নতুন তথ্য পাচ্ছে মানুষ। প্রতিনিয়ত মহাকাশ যাত্রায় সামনে আসছে নতুন অজানা নানা তথ্য। তারই ধারাবাহিকতায় গ্যালাক্সির নতুন ছবি তুলেছে নাসা। শুক্রবার (১২ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জেমস ওয়েব টেলিস্কোপ দিয়ে তোলা নতুন ছবি প্রকাশ করেছে নাসা। ছবিতে দুটি গ্যালাক্সিকে একে অপরের সঙ্গে জড়িয়ে থাকতে দেখা গেছে। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের দুই বছরপূর্তি উদ্‌যাপন দুই বছরপূর্তি উদ্‌যাপন উপলক্ষে শুক্রবার পেঙ্গুইন ও এগ নামের দুটি গ্যালাক্সির ছবি প্রকাশ করা হয়েছে।

মহাকাশ গবেষণা সংস্থা নাসার জ্যোতির্পদার্থবিদ্যা বিভাগের পরিচালক মার্ক ক্ল্যাম্পিনের এক সংবাদ বিজ্ঞপ্তির বরাতে আলজাজিরা জানিয়েছে, মাত্র দুই বছরে ওয়েব টেলিস্কোপ বিশ্বমানের বিজ্ঞানের সহযোগিতায় মহাবিশ্ব সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে। এ কারণে এ মিশনটিকে বাস্তবে পরিণত করতে সক্ষম হয়েছে নাসা। ওয়েব টেলিস্কোপ ছাড়া মহাবিশ্বের প্রতিটি দিক আরও গভীরভাবে অন্বেষণ করা সম্ভব ছিল না জানিয়ে তিনি বলেন, আদি মহাবিশ্ব সম্পর্কে দীর্ঘস্থায়ী রহস্যের অন্তর্দৃষ্টি দিয়েছে ওয়েব টেলিস্কোপ। এ ছাড়া এটি দূরবর্তী বিশ্বের অধ্যয়নের ক্ষেত্রেও নতুন যুগের সূচনা করেছে। এটা এমন ছবি প্রকাশ করেছে যা বিশ্ববাসীকে অনুপ্রাণিত এবং মহাকাশ অন্বেষণসংক্রান্ত আরও প্রশ্ন করতে উৎসাহিত করে। গ্যালাক্সির ছবির বিষয়ে নাসা জানিয়েছে, কয়েক লাখ বছর ধরে এ দুটি একে অন্যকে জড়িয়ে রয়েছে। এ দুটি প্রায় ৩ হাজার ২৬০ লাখ আলোকবর্ষ দূরে অবস্থিত।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

কারিনা কায়সারের লিভার ডোনার দুই ভাই

পাশাপাশি দুই গ্যালাক্সির ছবি তুলল নাসার টেলিস্কোপ

আপডেট সময়: ০২:১০:১২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪