আজ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo তালায় শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় নলতা শতবর্ষী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ২০২৬-এর বিদায় ও দোয়া অনুষ্ঠান Logo খুলনায় বিদ্যুৎ উৎপাদন অর্ধেকে, বাড়ছে লোডশেডিং Logo বন কর্মকর্তাদের যোগসাজশে সুন্দরবনের অভয়ারণ্যে চলছে মাছ শিকার Logo দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা Logo দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি সভা Logo দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন: জনগণের প্রত্যাশা ও বাস্তবতা নিয়ে ঢাকায় সংবাদ সম্মেলন Logo ইরানে পাকিস্তানের সেনাপ্রধান Logo পুলিশে নিয়োগ হবে শতভাগ মেধায় : খুলনা ডিআইজি Logo সুন্দরবনে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ ৯ মৌয়ালের মধ্যে ৭ জন উদ্ধার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

কাবা ঘর তাওয়াফের মধ্য দিয়ে হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০২:৩৪:১২ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪
  • ২৮৪ বার পড়া হয়েছে

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে মিনায় ‘শয়তানকে পাথর নিক্ষেপের’ মধ্য দিয়ে আজ রোববার চলতি বছরের হজের আনুষ্ঠানিকতা শেষ করেছেন হাজিরা। এরপর পশু কোরবানির মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপন করছেন তারা। এএফপির খবরে বলা হয়েছে, ‘শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপের’ জন্য শনিবার রাতে হাজিরা পাথর সংগ্রহ করেন এবং মুজদালিফায় আকাশের নিচে রাতযাপন করেন। সেখানে তারা ৪৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেই খোলা জায়গায় বসে প্রার্থনা করেছেন।

এ বছর বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে হজ পালন করতে গেছেন ১৮ লাখ মুসলমান। মক্কার স্থানীয় সময় আজ ভোর থেকেই মক্কা আল-মুকাররামার বাইরে অবস্থিত মিনা উপত্যকায় শয়তানের প্রতীকী তিনটি কংক্রিটের দেয়ালের প্রতিটিতে সাতটি করে পাথর নিক্ষেপ শুরু করেন হাজিরা। ইসলামের ধর্মীয় এ রীতিটি হযরত ইব্রাহিমের (আঃ) তিনটি স্থানে শয়তানকে পাথর ছুঁড়ে মারার কথা স্মরণ করিয়ে দেয়। বলা হয়, সেখানে শয়তান তাকে তার পুত্রকে কুরবানি দেওয়ার জন্য আল্লাহর আদেশ পালন থেকে বিরত করার চেষ্টা করেছিল।

এর আগে পাথর মারার রীতি পালন করতে গিয়ে মিনায় একাধিকবার পদদলিত হওয়ার ঘটনা ঘটেছে। ২০১৫ সালে সেখানে সবচেয়ে ভয়াবহ পদদলনের ঘটনায় ২৩০০ হাজি প্রাণ হারান। এরপর থেকে হজের সময় মিনায় হাজিদের অতিরিক্ত ভিড় এড়াতে স্থানটি নতুন করে ঢেলে সাজিয়েছে সৌদি সরকার।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

তালায় শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

কাবা ঘর তাওয়াফের মধ্য দিয়ে হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন

আপডেট সময়: ০২:৩৪:১২ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪