আজ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo তালায় শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় নলতা শতবর্ষী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ২০২৬-এর বিদায় ও দোয়া অনুষ্ঠান Logo খুলনায় বিদ্যুৎ উৎপাদন অর্ধেকে, বাড়ছে লোডশেডিং Logo বন কর্মকর্তাদের যোগসাজশে সুন্দরবনের অভয়ারণ্যে চলছে মাছ শিকার Logo দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা Logo দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি সভা Logo দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন: জনগণের প্রত্যাশা ও বাস্তবতা নিয়ে ঢাকায় সংবাদ সম্মেলন Logo ইরানে পাকিস্তানের সেনাপ্রধান Logo পুলিশে নিয়োগ হবে শতভাগ মেধায় : খুলনা ডিআইজি Logo সুন্দরবনে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ ৯ মৌয়ালের মধ্যে ৭ জন উদ্ধার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ক্লদিয়া

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০১:৩৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪
  • ৩২৩ বার পড়া হয়েছে

ঐতিহাসিক ভূমিধস জয়ে মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ক্লদিয়া শিনবাউম। প্রাথমিক ফলাফলে দেখা গেছে, তিনি ৫৮% থেকে ৬০% ভোট পেয়ে জয়ী হয়েছেন। ৬১ বছর বয়সী ক্লদিয়া মেক্সিকো সিটির সাবেক মেয়র। তিনি ২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত মেয়রের দায়িত্ব পালন করেন। তিনি জলবায়ুবিজ্ঞানী এবং ক্ষমতাসীন বামপন্থি দলের প্রার্থী। তার বিজয়ের খবরটি নিশ্চিত করেছে দেশটির নির্বাচনী কর্তৃপক্ষ। রোববার (২ জুন) দেশটিতে ভোটগ্রহণ শেষ হয়। পরে সোমবারের (৩ জুন) এক প্রতিবেদনে বিবিসি এ তথ্য জানায়। শিনবাউমের প্রধান প্রতিদ্বন্দ্বী শোচিত গ্যালভেজ। তিনি ২৬ দশমিক ৬ শতাংশ থেকে ২৮ দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছেন। জয় নিশ্চিত হওয়ার পর সমর্থকদের সামনে হাজির হন ক্লদিয়া। এ সময় সমর্থকরা ‘প্রেসিডেন্ট’ বলে চিৎকার করতে থাকেন। তারা জয়সূচক স্লোগানে চারপাশ মুখর করে তোলেন।

একপর্যায়ে ভাষণ দেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। তাতে তিনি বলেন, মেক্সিকোর গণতন্ত্রের ২০০ বছরের ইতিহাসে আমিই প্রথম নারী প্রেসিডেন্ট হতে চলেছি। এ বিজয় শুধু আমার জন্য নয়; এটি সব নারীর বিজয়। আমার ওপর যারা আস্থা রেখেছেন তাদের ব্যর্থ করব না। এ সময় বিরোধীদের ধন্যবাদ জানান তিনি। মেক্সিকোতে প্রায় ১০ কোটি মানুষ ভোট দিয়েছেন। ঘটেছে সহিংসতার ঘটনা। পুয়েব্লা রাজ্যে ভোটকেন্দ্রে সহিংসতায় দুজন নিহত হয়েছেন। বিভিন্ন স্থানে সংঘর্ষের খবর পাওয়া গেছে। তবে ক্লদিয়ার জয়ের খবরে সারা দেশে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

সব কিছু ঠিক থাকলে ১ অক্টোবর প্রেসিডেন্টের দায়িত্ব হস্তান্তর হবে। বিদায়ী প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোরের স্থলাভিষিক্ত হবেন ক্লদিয়া।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

তালায় শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ক্লদিয়া

আপডেট সময়: ০১:৩৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪