আজ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo তালায় শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় নলতা শতবর্ষী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ২০২৬-এর বিদায় ও দোয়া অনুষ্ঠান Logo খুলনায় বিদ্যুৎ উৎপাদন অর্ধেকে, বাড়ছে লোডশেডিং Logo বন কর্মকর্তাদের যোগসাজশে সুন্দরবনের অভয়ারণ্যে চলছে মাছ শিকার Logo দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা Logo দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি সভা Logo দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন: জনগণের প্রত্যাশা ও বাস্তবতা নিয়ে ঢাকায় সংবাদ সম্মেলন Logo ইরানে পাকিস্তানের সেনাপ্রধান Logo পুলিশে নিয়োগ হবে শতভাগ মেধায় : খুলনা ডিআইজি Logo সুন্দরবনে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ ৯ মৌয়ালের মধ্যে ৭ জন উদ্ধার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

হজের নতুন আইন কার্যকর, অমান্য করলে কঠোর শাস্তি

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১২:৫৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪
  • ২৯৬ বার পড়া হয়েছে

পবিত্র হজ বিষয়ে নতুন আইন কার্যকর করল সৌদি আরব। আজ রোববার (২ জুন) থেকে আগামী ২০ জুন পর্যন্ত সৌদিতে অবস্থানকারী সবাইকে এ আইন মানতে হবে। নয়তো জরিমানাসহ কঠোর শাস্তি ভোগ করতে হবে। খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, সৌদি নাগরিক, পর্যটক, যে কোনো উদ্দেশ্যে সৌদিতে অবস্থানকারী ব্যক্তি সবাই নতুন আইনের আওতাভুক্ত হবেন। তারা কেউ অনুমতি ছাড়া হজ করতে পারবেন না। অনুমতি না নিয়ে হজ পালনকারীদের শনাক্তে কাজ করবে কর্তৃপক্ষ। এমন কাউকে পবিত্র নগরীতে পাওয়া গেলে ১০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হবে। এ ছাড়া কেউ অনুমতিহীন হজযাত্রীদের পরিবহনও করতে পারবেন না। করলে তাকে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড দেওয়া হবে। সঙ্গে ৫০ হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করার বিধান রাখা হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ১৫ লাখ টাকার বেশি।

মক্কা নগরী, হজের কেন্দ্রীয় এলাকা, পবিত্র স্থান, হারামাইন ট্রেন স্টেশন, নিরাপত্তা চেকপয়েন্ট, স্ক্রিনিং সেন্টার এবং অস্থায়ী নিরাপত্তা চেকপয়েন্ট এলাকায় অনুমতি ছাড়া কেউ যেতে পারবেন না। নতুন আইন অনুযায়ী, বিধি লঙ্ঘনকারী প্রবাসী হলে তার কাছ থেকে জরিমানা আদায় করে নিজ দেশে পাঠানো হবে। এমনকি ফের সৌদিতে প্রবেশও তার জন্য নিষিদ্ধ করা হতে পারে। আইনে আরও বলা আছে, ভিজিট ভিসাধারীরা হজ করতে পারবেন না। তাদের হজ করার অনুমতি নেই। দর্শনার্থীদের ২ জুন থেকে ২১ জুন মক্কায় ভ্রমণ বা অবস্থান এড়াতে পরামর্শ দেওয়া হয়েছে। নয়তো তাদেরও শাস্তির আওতায় আনা হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভিজিট ভিসাসহ ২০ হাজারের বেশি দর্শনার্থী হজের বিধান লঙ্ঘন করেছে। তাদের মক্কায় থাকতে নিষেধ করা হয়েছে।

এদিকে হজ ফ্লাইট শুরু হওয়ার পর এখন পর্যন্ত মোট ৫৫ হাজার ১১৬ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। রোববার (২ জুন) হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। অপরদিকে হজ পালন করতে গিয়ে সৌদি আরবে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. নুরুল আলম (৬১), তার বাড়ি কক্সবাজারের রামুতে। এ নিয়ে সৌদি আরবে ৯ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেলেন। শুক্রবার (৩১ মে) মক্কায় মারা যান তিনি। চাঁদ দেখা সাপেক্ষে এবারের হজ অনুষ্ঠিত হবে আগামী ১৬ জুন। হজযাত্রীদের সৌদি আরব যাওয়ার প্রথম ফ্লাইট শুরু হয় গত ৯ মে। ফ্লাইট চলবে আগামী ১২ জুন পর্যন্ত। হজ শেষে আগামী ২০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে। আগামী ২২ জুলাই বাংলাদেশে ফেরার ফ্লাইট শেষ হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

তালায় শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

হজের নতুন আইন কার্যকর, অমান্য করলে কঠোর শাস্তি

আপডেট সময়: ১২:৫৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪