আজ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo তালায় শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় নলতা শতবর্ষী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ২০২৬-এর বিদায় ও দোয়া অনুষ্ঠান Logo খুলনায় বিদ্যুৎ উৎপাদন অর্ধেকে, বাড়ছে লোডশেডিং Logo বন কর্মকর্তাদের যোগসাজশে সুন্দরবনের অভয়ারণ্যে চলছে মাছ শিকার Logo দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা Logo দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি সভা Logo দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন: জনগণের প্রত্যাশা ও বাস্তবতা নিয়ে ঢাকায় সংবাদ সম্মেলন Logo ইরানে পাকিস্তানের সেনাপ্রধান Logo পুলিশে নিয়োগ হবে শতভাগ মেধায় : খুলনা ডিআইজি Logo সুন্দরবনে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ ৯ মৌয়ালের মধ্যে ৭ জন উদ্ধার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

বাংলাদেশিদের ভিসা নিয়ে বড় সুখবর দিল ওমান

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০১:৪১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪
  • ২৭৯ বার পড়া হয়েছে

বাংলাদেশিদের জন্য ফের ভিসা চালু করতে যাচ্ছে ওমান। এবার ১২টি ক্যাটাগরিতে বাংলাদেশিদের ভিসা দেওয়া হতে পারে। বুধবার (২৯ মে) বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিরাজুল হকের বরাতে টাইমস অব ওমান এ খবর জানায়। গত বছর বাংলাদেশিদের জন্য হঠাৎ করেই ভিসা দেওয়া স্থগিত করে ওমান সরকার। গত ৩১ অক্টোবর রয়্যাল ওমান পুলিশ (আরওপি) এক বিবৃতিতে জানায়, বাংলাদেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা দেওয়া স্থগিত করেছে ওমান। আর এটি তখন থেকেই কার্যকর হয়েছে। বুধবারের ওই প্রতিবেদনে বলা হয়, এবার ১২টি ক্যাটাগরিতে বাংলাদেশিদের ভিসা দেবে ওমান। এর মধ্যে আছে, ফ্যামিলি ভিসা, জিসিসি দেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য ভিজিট ভিসা, চি‌কিৎসক ভিসা, প্রকৌশলী ভিসা, নার্স ভিসা, শিক্ষক ভিসা, হিসাবরক্ষক ভিসা, বিনিয়োগকারী ভিসা এবং সব ধরনের অফিসিয়াল ভিসা। তবে এ ব্যাপারে ওমান সরকারের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি এবং কালবেলাও স্বাধীনভাবে বিষয়টি নিশ্চিত হতে পারেনি।

জানা গেছে, গত বছর ওমানের ভিসা বন্ধের পর দেশটিতে বাংলাদেশি নাগরিকদের আগমন ৫০ শতাংশের বেশি কমেছে। এতে ওমানও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। গত বছর সাধারণ ক্যাটাগরির ভিসা বন্ধের পাশাপাশি রয়্যাল ওমান পুলিশ আরও কিছু নিষেধাজ্ঞা দেয়। তাদের এক বিবৃতিতে বলা হয়, পর্যটক ও ভ্রমণ ভিসায় যে বিদেশিরা ইতোমধ্যে ওমানে এসেছেন, তাদের জন্য ‘ভিসা পরিবর্তন’ কার্যক্রম স্থগিত করা হয়েছে। এর আগে পর্যটন ও ভ্রমণ ভিসায় ওমানে গিয়ে প্রবাসীরা কর্মী হিসেবে ভিসা নিতে পারতেন। ‘ভিসা পরিবর্তন’ কার্যক্রম স্থগিত হওয়ায় যারা কর্মী হিসেবে ভিসা নিতে চান, তাদের নিজ দেশে ফিরে কাজের ভিসা নিয়ে ওমানে যেতে হবে। তবে এ সুযোগ বাংলাদেশিদের জন্য থাকছে না। কারণ, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা স্থগিত রয়েছে।

এ বিষয়ে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছিলেন, ‘ওমানে লোকজন নেওয়ার ব্যাপারে যে সুযোগ পাওয়া গিয়েছিল, মানব পাচারকারীরা তার অপব্যবহার করছেন। এর ফলে হয়তো ওমান ভিসা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের কর্মীরা দীর্ঘদিন ধরে দেশটিতে কাজ করছেন, এটি বিবেচনায় নিয়ে ওমানকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানানো হবে। এ ব্যাপারে রাষ্ট্রদূতকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।’

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

তালায় শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাংলাদেশিদের ভিসা নিয়ে বড় সুখবর দিল ওমান

আপডেট সময়: ০১:৪১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪