আজ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo তালায় শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় নলতা শতবর্ষী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ২০২৬-এর বিদায় ও দোয়া অনুষ্ঠান Logo খুলনায় বিদ্যুৎ উৎপাদন অর্ধেকে, বাড়ছে লোডশেডিং Logo বন কর্মকর্তাদের যোগসাজশে সুন্দরবনের অভয়ারণ্যে চলছে মাছ শিকার Logo দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা Logo দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি সভা Logo দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন: জনগণের প্রত্যাশা ও বাস্তবতা নিয়ে ঢাকায় সংবাদ সম্মেলন Logo ইরানে পাকিস্তানের সেনাপ্রধান Logo পুলিশে নিয়োগ হবে শতভাগ মেধায় : খুলনা ডিআইজি Logo সুন্দরবনে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ ৯ মৌয়ালের মধ্যে ৭ জন উদ্ধার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

নির্বাচনী প্রচারণার সময় মেয়রপ্রার্থীকে গুলি করে হত্যা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০১:৩৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪
  • ২৬৭ বার পড়া হয়েছে

নির্বাচনী প্রচারণার সময় এক মেয়রপ্রার্থীকে গুলি করে হত্যা করেছে। উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে এ ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ মে) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকোর দক্ষিণাঞ্চলের গুয়েরেরো প্রদেশে নির্বাচনী প্রচারণার সময় ওই মেয়রকে গুলি করা হয়। অঞ্চলটিতে আগামী রোববার নির্বাচনের কথা রয়েছে। এরমধেই মেয়রপ্রার্থীকে গুলি করে হত্যা করা হলো। দুর্বৃত্তের গুলিতে নিহত হওয়া ওই প্রার্থীর নাম আলফ্রেডো ক্যাব্রেরা। বুধবার তিনি দক্ষিণাঞ্চলের গুয়েরেরো প্রদেশের কোইউকা দে বেনিতেজ শহরে খুন হন।

স্থানীয় গণমাধ্যম তাকে গুলির ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যায়, এক ব্যক্তি নির্বাচনী প্রচারণার অনুষ্ঠানে তার খুব কাছে এগিয়ে আসেন। একপর্যায়ে তাকে খুব কাছ থেকে বেশ কয়েকটি গুলি করেন ওই ব্যক্তি। আলজাজিরা জানিয়েছে, এ হত্যাকাণ্ডটি আগামী রোববার অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রার্থীদের সংখ্যা নিহতের সংখ্যা বাড়িয়েছে। মেক্সিকোর সরকার জানিয়েছে, গত বছরের সেপ্টেম্বর থেকে স্থানীয় অফিসের জন্য প্রতিদ্বন্দ্বী অন্ততত ২২ জনকে হত্যা করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এর আগে গত মঙ্গলবার মেক্সিকোর মধ্যাঞ্চলীয় প্রদেশের মোরেলোসে এক মেয়রপ্রার্থীকে হত্যা এবং পশ্চিমাঞ্চলের জালিস্কো প্রদেশের অপর এক প্রার্থীকে গুলি করে আহত করা হয়।

মেয়রপ্রার্থীকে গুলি করে হত্যার ঘটনায় প্রদেশের মেয়র ইভলিন সালগাডো নিন্দা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রসিকিউটর অফিসতেক নির্দেশ দেওয়া হয়েছে। প্রসিকিউটর অফিস জানিয়েছে, হামলাকারী দুর্বৃত্ত ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

তালায় শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

নির্বাচনী প্রচারণার সময় মেয়রপ্রার্থীকে গুলি করে হত্যা

আপডেট সময়: ০১:৩৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪