আজ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo তালায় শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় নলতা শতবর্ষী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ২০২৬-এর বিদায় ও দোয়া অনুষ্ঠান Logo খুলনায় বিদ্যুৎ উৎপাদন অর্ধেকে, বাড়ছে লোডশেডিং Logo বন কর্মকর্তাদের যোগসাজশে সুন্দরবনের অভয়ারণ্যে চলছে মাছ শিকার Logo দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা Logo দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি সভা Logo দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন: জনগণের প্রত্যাশা ও বাস্তবতা নিয়ে ঢাকায় সংবাদ সম্মেলন Logo ইরানে পাকিস্তানের সেনাপ্রধান Logo পুলিশে নিয়োগ হবে শতভাগ মেধায় : খুলনা ডিআইজি Logo সুন্দরবনে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ ৯ মৌয়ালের মধ্যে ৭ জন উদ্ধার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ভারতে থানায় ঢুকে পুলিশ সদস্যদের পেটাল সেনারা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০১:৩২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪
  • ২৭৯ বার পড়া হয়েছে

ভারতে থানায় ঢুকে পুলিশ সদস্যদের পিটিয়েছে সেনা সদস্যরা। সম্প্রতি দেশটির জম্মু ও কাশ্মীরের কুপাওয়াড়ার একটি থানায় এ ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ মে) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সেনাবাহিনীর সদস্যরা কুপাওয়াড়ার একটি থানার ভেতরে ঢুকে পুলিশ সদস্যদের বেধড়ক পিটিয়েছে। এতে করে থানার হাউস অফিসারসহ পাঁচ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় সেনাবাহিনীর তিন লেফটেন্যান্ট কর্নেলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা গেছে, রাতের দিকে সেনারা থানায় প্রবেশ করেন। তবে পুলিশ সদস্যদের মারধরের ঘটনা অস্বীকার করেছে সেনাবাহিনী। তাদের দাবি, এটি একটি ছোট ঘটনা ছিল।

এ ঘটনায় অভিযুক্ত সেনাসদস্যদের বিরুদ্ধে দাঙ্গা, হত্যাচেষ্টা এবং থানায় ঢুকে পুলিশ সদস্যকে অপহরণের অভিযোগ করা হয়েছে। এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার সকালে কুপাওয়াড়ার একটি গ্রামে এক সেনাসদস্যের বাড়িতে অভিযান চালায় পুলিশ। একটি মামলার তদন্তের জন্য ওই সেনার বাড়িতে অভিযান চালানো হয়। এরপর ওইদিন রাত সাড়ে ৯টার দিকে সেনাসদস্যরা থানায় যান এবং তারা পুলিশ সদস্যকে মারধর করেন।

পুলিশের অভিযোগে বলা হয়েছে, অস্ত্র ও পোশাকসহ তিন কর্মকর্তার নেতৃত্বে সেনারা অনুমতি ছাড়াই থানায় প্রবেশ করেন। এ সময়ে কোনো ধরনের উসকানি ছাড়া থানার ভেতরে থাকা পুলিশ সদস্যদের মারধর করেন। এমনকি পুলিশ সদস্যদের লাথিও মারেন তারা। এ ঘটনার পর বিষয়টি দ্রুত পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। খবর পেয়ে দ্রুত সেখানে ছুটে যান কর্মকর্তারা। পুলিশ জানিয়েছে, আহতসদস্যদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

তালায় শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

ভারতে থানায় ঢুকে পুলিশ সদস্যদের পেটাল সেনারা

আপডেট সময়: ০১:৩২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪