আজ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo তালায় শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় নলতা শতবর্ষী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ২০২৬-এর বিদায় ও দোয়া অনুষ্ঠান Logo খুলনায় বিদ্যুৎ উৎপাদন অর্ধেকে, বাড়ছে লোডশেডিং Logo বন কর্মকর্তাদের যোগসাজশে সুন্দরবনের অভয়ারণ্যে চলছে মাছ শিকার Logo দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা Logo দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি সভা Logo দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন: জনগণের প্রত্যাশা ও বাস্তবতা নিয়ে ঢাকায় সংবাদ সম্মেলন Logo ইরানে পাকিস্তানের সেনাপ্রধান Logo পুলিশে নিয়োগ হবে শতভাগ মেধায় : খুলনা ডিআইজি Logo সুন্দরবনে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ ৯ মৌয়ালের মধ্যে ৭ জন উদ্ধার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ইরানে শয়তান পূজারির দল গ্রেপ্তার

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১২:২৪:০১ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪
  • ২৬৬ বার পড়া হয়েছে

ইরানে শয়তানপূজার অভিযোগে অন্তত আড়াইশ’জনকে গ্রেপ্তার করা হয়েছে। দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এটি বলা হয়। শুক্রবার এক বিবৃতিতে দেশটির পুলিশ জানায়, রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে অভিযান চালিয়ে শয়তানের পূজা করার অভিযোগে অন্তত ২৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যার মধ্যে তিনজন ইউরোপিয়ানও আছেন। আরও বলা হয়, শয়তানবাদী নেটওয়ার্কের সদস্যদের শনাক্তকরণ, ভেঙে দেওয়া ও তাদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান চালানো হয়েছে। পুলিশ ১৪৬ জন পুরুষ এবং ১১৫ নারীকে গ্রেপ্তার করেছে। যারা আপত্তিকর এবং অশ্লীল অবস্থায় ছিল। তাদের কাপড়, মুখমণ্ডল এবং চুলে শয়তানবাদের প্রতীক ও চিহ্ন ছিল।

এ ছাড়া তেহরানের পশ্চিমাঞ্চলের শাহরিয়ার শহরে পুলিশের অভিযানে তিন ইউরোপীয়ানও গ্রেপ্তার হয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়। ইরানে প্রায়ই শয়তান পূজারিদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। ২০০৭ সালে তেহরানের একটি বাগান থেকে ২৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। ২০০৯ সালের জুলাইয়ে উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ আর্দেবিলে অভিযান চালিয়ে তিন শয়তান পূজারিকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছিল ইরান।

ওই বছরেরই মে মাসে দক্ষিণাঞ্চলের শহর সিরাজের একটি কনসার্টে অভিযান চালিয়ে ১০৪ শয়তান পূজারিকে গ্রেপ্তার করা হয়েছে। যারা কনসার্টে মদপান এবং রক্ত চুষছিল।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

তালায় শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

ইরানে শয়তান পূজারির দল গ্রেপ্তার

আপডেট সময়: ১২:২৪:০১ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪