আজ বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ইরানের ৪২টি জাহাজ ধ্বংসের দাবি ট্রাম্পের

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১১:৫৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

মার্কিন সামরিক বাহিনী হামলা চালিয়ে তিন দিনে ইরানের নৌবাহিনীর অন্তত ৪২টি জাহাজ ধ্বংস করেছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ইরানের বিমান বাহিনী এবং টেলিযোগাযোগ ব্যবস্থাকেও ধ্বংস করার দাবি করেছেন তিনি। ইরানের পরিস্থিতি নিয়ে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, আমেরিকা ইরানে ‌‌খুব ভালো করছে। এটা অসাধারণ হয়েছে। চলমান সংঘাতে ইতোমধ্যে যেসব মার্কিন কর্মী নিহত হয়েছেন, এই বক্তব্যের পর তাদের পরিবারকে শুভেচ্ছা জানানোর কথাও উল্লেখ করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, তারা সকলেই আমাদের দেশের মহান বীর; যারা ইরান থেকে তাদের ধারণার চেয়ে ভিন্নভাবে দেশে ফিরছেন। তিনি বলেন, মার্কিন সৈন্যদের মৃত্যু সর্বনিম্ন রাখবে যুক্তরাষ্ট্র।

ইরানে আজ কঠোর আঘাত হানা হবে : ট্রাম্প
এদিকে, একই দিনে ইরানে কঠোর আঘাত হানা হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের নতুন নতুন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর হুমকি দিয়েছেন তিনি।

শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‌‌‘‘আজ ইরানে অত্যন্ত কঠোর আঘাত হানা হবে!’’ তিনি বলেন, ‘‘ইরানের অশোভন আচরণের কারণে এমন কিছু এলাকা ও জনগোষ্ঠীকে সম্পূর্ণ ধ্বংস এবং নিশ্চিত মৃত্যুর জন্য গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে; যা এই মুহূর্ত পর্যন্ত আমাদের লক্ষ্যবস্তুর তালিকায় ছিল না।’’ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শনিবার এক বক্তব্যে ‘‘তেহরান কখনো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে না’’ বলে মন্তব্য করার পরই ট্রাম্প ওই হুমকি দিয়েছেন। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে ইরানও ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলসহ বিভিন্ন দেশে থাকা মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে পেজেশকিয়ান ইরানের হামলার জন্য প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর কাছে ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন, তেহরান প্রতিবেশীদের লক্ষ্যবস্তু করবে না; যদি তাদের ভূখণ্ড থেকে ইরানের ওপর কোনও হামলা না চালানো হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

অ্যামেচার ক্রিকেট প্লেয়ার এসোসিয়েশন’র সাধারণ সভা ও ইফতার মাহফিল

ইরানের ৪২টি জাহাজ ধ্বংসের দাবি ট্রাম্পের

আপডেট সময়: ১১:৫৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬