আজ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo তালায় শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় নলতা শতবর্ষী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ২০২৬-এর বিদায় ও দোয়া অনুষ্ঠান Logo খুলনায় বিদ্যুৎ উৎপাদন অর্ধেকে, বাড়ছে লোডশেডিং Logo বন কর্মকর্তাদের যোগসাজশে সুন্দরবনের অভয়ারণ্যে চলছে মাছ শিকার Logo দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা Logo দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি সভা Logo দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন: জনগণের প্রত্যাশা ও বাস্তবতা নিয়ে ঢাকায় সংবাদ সম্মেলন Logo ইরানে পাকিস্তানের সেনাপ্রধান Logo পুলিশে নিয়োগ হবে শতভাগ মেধায় : খুলনা ডিআইজি Logo সুন্দরবনে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ ৯ মৌয়ালের মধ্যে ৭ জন উদ্ধার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

গাজায় যাওয়া ট্রাকভর্তি ত্রাণ ফেলে দিচ্ছে ইসরায়েলিরা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৭:৩১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪
  • ২৯৫ বার পড়া হয়েছে

গাজায় টানা যুদ্ধের কারণে খেয়ে না খেয়ে বহু ফিলিস্তিনিকে দিন কাটাতে হচ্ছে। নেতানিয়াহু প্রশাসনের কড়াকড়ির কারণে গাজায় ঠিকমতো ত্রাণও পাঠানো যাচ্ছে না। এমন পরিস্থিতির মধ্যে গাজায় যাওয়া ট্রাকভর্তি ত্রাণ ফেলে দিচ্ছে ইসরায়েলিরা। মঙ্গলবার (১৪ মে) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বিক্ষোভকারীরা গতকাল সোমবার গাজার উদ্দেশে নিয়ে যাওয়া ত্রাণবাহী ট্রাক অবরোধ করেছে। তারা পশ্চিম তীরে ট্রাক থেকে ত্রাণের প্যাকেজগুলো রাস্তায় ফেলে দিয়েছে এবং শস্যের প্যাকেট ছিঁড়ে ফেলেছে। ট্রাক থেকে ফেলে দেওয়া এ ত্রাণগুলো হেবরনের পশ্চিমাঞ্চল দিয়ে জর্ডান থেকে এসেছিল। এগুলো গাজা খাদ্য ও ত্রাণ সংকটে থাকা উপত্যকার হাজার হাজার মানুষের জন্য পাঠানো হচ্ছিল।

ইসরায়েলিদের এমন কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে হোয়াইট হাউস। তারা এ ত্রাণের ট্রাক লুটের ঘটনাকে ইসরায়েলিদের ক্ষোভের বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেছে। বিক্ষোভকারীদের দাবি, তারা গাজায় ইসরায়েলি জিম্মিদের জন্য মুক্তির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীরা লরি থেকে ত্রাণের বাক্স ফেলে দিচ্ছে। এ ছাড়া এগুলো পড়ে যাওয়ার পর তারা তা আবার ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে। এ ছাড়া কিছু ভিডিওতে সন্ধ্যার দিকে গাড়িতে আগুন দিতে দেখা গেছে। যদিও এগুলো স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি। ইসরায়েলি সংবাদমাধ্যমের তথ্যমতে, এ বিক্ষোভের জন্য টিজাভ ৯ গোষ্ঠী দায়ী। এ গোষ্ঠীটিকে ডানপন্থি হিসেবে উল্লেখ করা হয়েছে। তারা গাজায় ইসরায়েলি জিম্মি থাকায় সেখানে ত্রাণ সহায়তা বন্ধের দাবি জানিয়ে আসছে।

বার্তা সংস্থা এএফপিকে এক বিক্ষোভকারী বলেন, তিনি সোমবার চেকপয়েন্টে ছিলেন কারণ তিনি শুনেছেন যে হামাসের জন্য ত্রাণবাহী ট্রাক আসছে। তাদের হাতে ইসরায়েলি সেনাসহ নাগরিকরা হত্যার শিকার হয়ে আসছে। হানা গিয়েত নামের এক বিক্ষোভকারী বলেন, জিম্মিরা সুস্থ ও জীবিত অবস্থায় ইসরায়েলে না ফেরা পর্যন্ত গাজায় কোনো ধরনের খাবার প্রবেশ করতে দেওয়া হবে না। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, বিক্ষোভকারীদের আচরণ ‘সম্পূর্ণ এবং সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য’। হোয়াইট হাউস ইসরায়েল সরকারের সর্বোচ্চ পর্যায়ের সঙ্গে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

তালায় শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

গাজায় যাওয়া ট্রাকভর্তি ত্রাণ ফেলে দিচ্ছে ইসরায়েলিরা

আপডেট সময়: ০৭:৩১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪