ওপেন ক্লাব কাপ তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ-২০২৬-এ অংশ নিয়ে সাতক্ষীরা নবজীবন তায়কোয়ানডো ক্লাবের চার খেলোয়াড়ই পদক অর্জন করেছেন। তাঁদের মধ্যে একজন স্বর্ণ, দুজন রৌপ্য ও একজন তাম্রপদক পেয়েছেন। ২ ও ৩ অক্টোবর রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন ক্লাবের তায়কোয়ানডো খেলোয়াড়েরা অংশ নেন। সাতক্ষীরা নবজীবন তায়কোয়ানডো ক্লাবের চার খেলোয়াড় প্রতিযোগিতায় অংশ নিয়ে সবাই পদক জয়ের কৃতিত্ব অর্জন করেন।
পদকজয়ীদের মধ্যে শুভজিৎ স্বর্ণপদক অর্জন করেন। জিহান ও সামি পান রৌপ্যপদক। আর আফ্রিদী অর্জন করেন তাম্রপদক। চার খেলোয়াড়ের চারটি পদক অর্জনের এ সাফল্যে সাতক্ষীরার ক্রীড়াঙ্গনে আনন্দের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিনের অনুশীলন, শৃঙ্খলা, কঠোর পরিশ্রম এবং প্রশিক্ষকদের দিকনির্দেশনা তাঁদের এ সাফল্যের পেছনে ভূমিকা রেখেছে।
সাতক্ষীরা নবজীবন ইনস্টিটিউটের পৃষ্ঠপোষকতায় এবং সাতক্ষীরা জেলা তায়কোয়ানডো অ্যাসোসিয়েশনের প্রধান প্রশিক্ষক শেখ মুস্তাসিম বিল্লাহর নেতৃত্বে খেলোয়াড়েরা প্রতিযোগিতার প্রস্তুতি নেন। শারীরিক প্রশিক্ষণের পাশাপাশি মানসিক দৃঢ়তা ও প্রতিযোগিতামূলক মনোভাব তৈরিতেও গুরুত্ব দেওয়া হয় বলে সংশ্লিষ্টরা জানান। ক্লাবের এ সাফল্যে সাতক্ষীরা নবজীবন ইনস্টিটিউট ও সাতক্ষীরা নবজীবন তায়কোয়ানডো ক্লাবের পক্ষ থেকে পদকজয়ী খেলোয়াড়, প্রশিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিনন্দন জানানো হয়েছে।
আজকের বাণী 






















