সাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত ২০২৬ সালের কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) বিকেলে সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সভাপতি মো. রওশন আলীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি ও সাতক্ষীরা জেলা যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান মিঠু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ত্রিবার্ষিক নির্বাচনের নির্বাচন কমিশনার সাংবাদিক রুহুল কুদ্দুস ও সাতক্ষীরা মুদি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কামরুজ্জামান মুকুল।
এ সময় আরও বক্তব্য দেন সুলতানপুর বড়বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আ স ম আব্দুর রব, মিহির সাহা, কদমতলা বাজার বণিক সমিতির সভাপতি মো. আইয়ুব আলী ও সুলতানপুর মাংস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. অলিউর রহমান। সভায় সাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। কমিটিতে সভাপতি মো. রওশন আলী, সহসভাপতি মো. ফজলুর রহমান, সাধারণ সম্পাদক রজব আলী খাঁ, সহসাধারণ সম্পাদক মো. কবিরুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক মো. নুরুজ্জামান, দপ্তর সম্পাদক মো. আক্তারুজ্জামান, ধর্মবিষয়ক সম্পাদক মো. আবু সাঈদ ও ক্রীড়া সম্পাদক মো. আনারুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রায়হান গাজী, মো. শহিদুল ইসলাম ও মো. খাইরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সহসভাপতি মো. ফজলুর রহমান। সভায় বক্তারা ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতা, সংগঠনের ঐক্য ও ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে নবনির্বাচিত কমিটিকে ভূমিকা রাখার আহ্বান জানান।
আজকের বাণী 






















