ইনসাফ, সাম্য, মানবতা ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরীর আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান। শুক্রবার (২ অক্টোবর) সকালে খুলনা নগরের আল ফারুক সোসাইটি মিলনায়তনে পেশাজীবী ফোরাম খুলনা মহানগরীর উদ্যোগে আয়োজিত সিরাতুন্নবী (সা.) উপলক্ষে ‘ইনসাফ সমাজ প্রতিষ্ঠায় রাসুল (সা.)-এর ভূমিকা’ শীর্ষক সিম্পোজিয়ামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। মাহফুজুর রহমান বলেন, প্রায় ১ হাজার ৪০০ বছর আগে আরবের বৈষম্যপূর্ণ সমাজে মহানবী (সা.) ইনসাফ, সাম্য ও মানবতার ভিত্তি প্রতিষ্ঠা করেছিলেন। ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে শান্তি ও মুক্তি সম্ভব বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, মহানবী (সা.) শুধু ইনসাফের কথা বলেননি, তা বাস্তব জীবনেও প্রয়োগ করেছেন। ধনী-দরিদ্র, উচ্চ-নিচ ও বর্ণ-গোত্র নির্বিশেষে মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার ওপর তিনি গুরুত্ব দিয়েছেন। মাহফুজুর রহমানের বক্তব্যে মদিনা সনদের প্রসঙ্গও উঠে আসে। তিনি বলেন, বিভিন্ন ধর্ম ও গোত্রের মানুষের সহাবস্থান ও নাগরিক অধিকার নিশ্চিত করতে মদিনা সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। বিদায় হজের ভাষণেও মহানবী (সা.) মানুষের ওপর জুলুম ও অবিচার না করার নির্দেশনা দিয়েছেন। পেশাজীবী ফোরাম খুলনা মহানগরীর সভাপতি অধ্যাপক এ এস এম জাফর সাদিকের সভাপতিত্বে সিম্পোজিয়াম পরিচালনা করেন সংগঠনের সহকারী সেক্রেটারি সোহেল রানা। বিশেষ অতিথি ছিলেন মসজিদ মিশন খুলনা মহানগরীর সভাপতি হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিক, খুলনা জেলা ইমাম পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ এ এফ এম নাজমুস সউদ, বাংলাদেশ মাজলিসুল মোফাসসিরিন খুলনা মহানগরীর সভাপতি মাওলানা মো. মনিরুজ্জামান, ন্যাশনাল ডক্টরস ফোরাম খুলনা মহানগরীর সভাপতি ডা. এহসানুল কবির ও আদর্শ শিক্ষক ফেডারেশন খুলনা মহানগরীর সভাপতি অধ্যাপক শহিদুল ইসলাম। সিম্পোজিয়ামে ‘ইনসাফ সমাজ প্রতিষ্ঠায় রাসুল (সা.)-এর ভূমিকা’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় প্রথম হন মো. কামাল হোসেন, দ্বিতীয় মোস্তাহিদুর রহমান এবং তৃতীয় হন মোস্তাফিজুর রহমান। কুইজ প্রতিযোগিতায় প্রথম হন মাওলানা হোসাইন বিন আমজাদ, দ্বিতীয় গোলাম কিবরিয়া ও তৃতীয় আহম্মদ উল্লাহ। পরে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
ইনসাফ ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে হবে: মাহফুজুর রহমান
-
আজকের বাণী - আপডেট সময়: ০৯:৫৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
- ৫২ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ























