আজ বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ইউনিফর্ম ও খাতা বিতরণ Logo সাতক্ষীরা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি টিটু, সম্পাদক মামুন Logo সাতক্ষীরায় তৃণমূল নারী উদ্যোক্তাদের নিয়ে ‘ভয়েস টু ভেঞ্চার ব্রিজ’ Logo তায়কোয়ানডোতে সাতক্ষীরার চার খেলোয়াড়ের চার পদক Logo দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের অভিযোগে গ্রেপ্তার ১ Logo দেবহাটায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত Logo সাতক্ষীরায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন শহিদুল ইসলাম মুকুল Logo রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ‘উচ্চ মূল্যস্ফীতি সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করছে’ Logo ২৮তম জাতীয় লিগের পর্দা উঠল, দীর্ঘ বিরতির পর খুলনায় ফিরল ক্রিকেটের প্রাণচাঞ্চল্য
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

আশাশুনিতে ফুটবল টুর্নামেন্টে সুলতানপুর চ্যাম্পিয়ন

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৯:৩৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের গোদাড়া ফুটবল মাঠে অনুষ্ঠিত আট দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সাতক্ষীরা সুলতানপুর টাইগার ক্লাব। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে গোদাড়া যুব সংঘ স্পোর্টিং ক্লাব আয়োজিত ফাইনালে শ্যামনগরের নওয়াবেকী মিতালী সংঘের মুখোমুখি হয় সুলতানপুর টাইগার ক্লাব। নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর টাইব্রেকারে সুলতানপুর ৪-৩ গোলে নওয়াবেকীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বক্কর ছিদ্দিকের সভাপতিত্বে ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উত্তেজনাপূর্ণ ম্যাচটি দেখতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের সমাগম হয়। খেলা পরিচালনা করেন নাসির উদ্দীন। সহকারী রেফারি ছিলেন দেব প্রসাদ সানা ও ইয়ামিন হোসেন। ধারাভাষ্য দেন আশরাফ হোসেন ও রাহুল রাহা। খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ৩০ হাজার টাকা এবং রানারআপ দলকে ২০ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হয়। নওয়াবেকী দলের গোলরক্ষক জয়ন্ত ম্যান অব দ্য টুর্নামেন্ট, সুলতানপুরের নয়ন ম্যান অব দ্য ফাইনাল এবং সুলতানপুরের গোলরক্ষক জিকে মনিরুল সেরা গোলরক্ষক নির্বাচিত হন। ভদ্র খেলোয়াড়ের পুরস্কার পান নওয়াবেকীর হাসানুর।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ইউনিফর্ম ও খাতা বিতরণ

আশাশুনিতে ফুটবল টুর্নামেন্টে সুলতানপুর চ্যাম্পিয়ন

আপডেট সময়: ০৯:৩৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬