আজ বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ইউনিফর্ম ও খাতা বিতরণ Logo সাতক্ষীরা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি টিটু, সম্পাদক মামুন Logo সাতক্ষীরায় তৃণমূল নারী উদ্যোক্তাদের নিয়ে ‘ভয়েস টু ভেঞ্চার ব্রিজ’ Logo তায়কোয়ানডোতে সাতক্ষীরার চার খেলোয়াড়ের চার পদক Logo দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের অভিযোগে গ্রেপ্তার ১ Logo দেবহাটায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত Logo সাতক্ষীরায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন শহিদুল ইসলাম মুকুল Logo রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ‘উচ্চ মূল্যস্ফীতি সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করছে’ Logo ২৮তম জাতীয় লিগের পর্দা উঠল, দীর্ঘ বিরতির পর খুলনায় ফিরল ক্রিকেটের প্রাণচাঞ্চল্য
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

আশাশুনিতে সড়ক সংস্কারে জামায়াত-শ্রমিক কল্যাণ ফেডারেশন

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৯:১২:২৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে তালতলা বাজার থেকে প্রতাপনগর মাদ্রাসা পর্যন্ত সড়কের ক্ষতিগ্রস্ত তিনটি অংশ সংস্কার করেছেন জামায়াতে ইসলামী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাকর্মীরা। শনিবার (২৬ সেপ্টেম্বর) ইউনিয়ন জামায়াত ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এ সংস্কারকাজ করা হয়। দীর্ঘদিন ধরে সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত থাকায় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, পথচারী ও যানবাহন চালকদের চলাচলে দুর্ভোগ হচ্ছিল। স্থানীয়রা জানান, প্রতাপনগর ও আশপাশের এলাকার মানুষের বাজার, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে যাতায়াতের জন্য সড়কটি গুরুত্বপূর্ণ। ক্ষতিগ্রস্ত অংশগুলো দীর্ঘদিন সংস্কার না হওয়ায় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছিল। স্থানীয় উদ্যোগে সংস্কারকাজ শুরু হওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেন। সংস্কারকাজে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি প্রভাষক শাহজাহান হোসেন, উপজেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক মাওলানা রিয়াসাত আলী, ইউনিয়ন জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা অহিদুজ্জামান, শ্রমিক নেতা আলহাজ্ব মাওলানা মোয়াজ্জেম হোসাইন, ৪নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা বেলাল হোসেন, তালতলা বাজার কমিটির সভাপতি ডা. খাইরুল ইসলামসহ ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা। এ সময় স্থানীয়রা সড়কের ক্ষতিগ্রস্ত অংশগুলো স্থায়ীভাবে সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ইউনিফর্ম ও খাতা বিতরণ

আশাশুনিতে সড়ক সংস্কারে জামায়াত-শ্রমিক কল্যাণ ফেডারেশন

আপডেট সময়: ০৯:১২:২৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬