সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোদাঘাটা জামে মসজিদে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন শিবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা শাহাদাত হোসাইন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোশাররফ হোসেন। শিবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা রেজাউল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা মোসলেম আলী ও সহকারী সেক্রেটারি মাওলানা মুহাদ্দিস আলাউদ্দিনসহ স্থানীয় নেতাকর্মীরা। সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, কর্মীদের দায়িত্ব ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এতে শিবপুর ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
শিবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী সম্মেলন
-
আজকের বাণী - আপডেট সময়: ১০:৩৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
- ৪১ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ























