সাতক্ষীরার আশাশুনিতে বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামের শাহিনুর মোড়লের ছেলে রাসেদুল মোড়ল (২৮), আরার গ্রামের জাহাঙ্গীর হোসেনের স্ত্রী হাসিনা খাতুন, বাহাদুরপুর গ্রামের আব্দুল হামিদের স্ত্রী নাসরিন পারভীন, বড়দল বাজার এলাকার লতিফ আলী শেখের ছেলে রেজাউল শেখ (৪৭) এবং মাদারবাড়িয়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে রিপন হোসেন।
পুলিশ সূত্রে জানা যায়, রাসেদুল মোড়লের বিরুদ্ধে পাইকগাছা থানায় সিআর মামলা নম্বর ১১৮০/২৫, হাসিনা খাতুনের বিরুদ্ধে আশাশুনি থানায় সিআর মামলা নম্বর ৩২৭/২৬, নাসরিন পারভীনের বিরুদ্ধে সিআর মামলা নম্বর ৩০১/২৬, রেজাউল শেখের বিরুদ্ধে জিআর মামলা নম্বর ১৫০/২৬ এবং রিপন হোসেনের বিরুদ্ধে পাটকেলঘাটা থানায় সিআর মামলা নম্বর ২৬৬/২৬ রয়েছে। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আরিফ বলেন, পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার পাঁচজনকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
আজকের বাণী 






















