সাতক্ষীরার দেবহাটায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রকাশ্য কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ফেসবুকে ভিডিও বার্তাসহ বিভিন্ন কর্মসূচির প্রতিবাদ এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
সোমবার (১৭ আগস্ট) বিকেলে সর্বদলীয় ফ্যাসিবাদবিরোধী ঐক্যের উদ্যোগে উপজেলার পারুলিয়া বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি সখিপুর বাজার প্রদক্ষিণ করে আবার বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সর্বদলীয় ফ্যাসিবাদবিরোধী ঐক্যের আহ্বায়ক মাসুদ আল আজমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন পারুলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি গোলাম রসুল, উপজেলা যুবদলের সদস্য মনি আহম্মাদ, জাতীয় ছাত্রশক্তি সাতক্ষীরা জেলার যুগ্ম সদস্যসচিব মুজাহিদ বিন ফিরোজ, সংগঠক মো. আব্দুল্লাহ, দেবহাটা উপজেলা শাখার আহ্বায়ক মাহফুজুল আলম জীবন, সর্বদলীয় ফ্যাসিবাদবিরোধী ঐক্যের সদস্যসচিব সাদিকুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন, জুলাই যোদ্ধা মিজানুর রহমান ও শাহিনুর রহমান।
বক্তারা বলেন, নিষিদ্ধ সংগঠনের কোনো ধরনের প্রকাশ্য কার্যক্রম ও উসকানিমূলক কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। তারা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। জুলাই যোদ্ধা আজহারুল ইসলাম ও মাসুম বিল্লাহ সমাবেশটি সঞ্চালনা করেন।
আজকের বাণী 


























