আজ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo তালায় শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় নলতা শতবর্ষী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ২০২৬-এর বিদায় ও দোয়া অনুষ্ঠান Logo খুলনায় বিদ্যুৎ উৎপাদন অর্ধেকে, বাড়ছে লোডশেডিং Logo বন কর্মকর্তাদের যোগসাজশে সুন্দরবনের অভয়ারণ্যে চলছে মাছ শিকার Logo দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা Logo দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি সভা Logo দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন: জনগণের প্রত্যাশা ও বাস্তবতা নিয়ে ঢাকায় সংবাদ সম্মেলন Logo ইরানে পাকিস্তানের সেনাপ্রধান Logo পুলিশে নিয়োগ হবে শতভাগ মেধায় : খুলনা ডিআইজি Logo সুন্দরবনে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ ৯ মৌয়ালের মধ্যে ৭ জন উদ্ধার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

বুশরা বিবিকে ইমরানের কারাগারে পাঠানোর নির্দেশ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৯:০৫:২০ পূর্বাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪
  • ২৮৮ বার পড়া হয়েছে

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে বানিগালা উপজেল থেকে আদিয়ালা কারাগারে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)। আদিয়ালা কারাগারে বর্তমানে বন্দি অবস্থায় আছেন ইমরান। খবর জিও নিউজের। বুধবার (৮ মে) আদিয়ালা কারাগারে স্থানান্তর করতে বুশরার দাখিল করা আবেদনের ওপর সংরক্ষিত রায় ঘোষণার সময় এ নির্দেশ দিয়েছেন আইএইচসির বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব।

যুক্তিতর্ক শুনানি শেষে গত ২ মে এই রায় সংরক্ষণ করে রাখেন হাইকোর্ট। তখন জেলের সুপারিনটেনডেন্ট জানিয়েছিলেন, বুশরা বিবিকে তাদের কারাগারে জায়গা দিতে পারবেন না। কেননা কারাগারটিতে ইতোমধ্যেই অনেক বেশি কয়েদি অবস্থান করছেন। তার ওপর নিরাপত্তাজনিত ইস্যুর কথাও বলেন তিনি। বানিগালা হলো বুশরা বিবির বাসভবন। তোশাখানা দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর গত ৩১ জানুয়ারি বুশরার এই বাসভবনকে উপজেল হিসেবে ঘোষণা করা হয়। এরপর থেকে তিনি গৃহবন্দি অবস্থায় দিন পার করছেন। তবে আজকের রায়ে বুশরা বিবির বাসভবনকে উপজেল হিসেবে ঘোষণার প্রজ্ঞাপনকে অবৈধ বলে সিদ্ধান্ত দিয়েছেন আদালত।

এর আগে তোশাখানা দুর্নীতি মামলায় ইমরান ও বুশরাকে ১৪ বছর করে সাজা দিয়েছিলেন পাকিস্তানের জবাবদিহি আদালতের বিচারক মুহাম্মদ বশির। এই সাজার পাশাপাশি সাবেক এই প্রধানমন্ত্রীর ওপর ১০ বছরের জন্য সরকারি দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এ ছাড়া এই দম্পতিকে দেড়শ কোটি পাকিস্তানি রুপি জরিমানা করেন বিচারক।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

তালায় শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

বুশরা বিবিকে ইমরানের কারাগারে পাঠানোর নির্দেশ

আপডেট সময়: ০৯:০৫:২০ পূর্বাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪