আজ বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরা সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, ৫৪ কিলোমিটারে নিরাপত্তা জোরদার Logo ‘লীগ ধর, জেলে ভর’ স্লোগানে রাতে সাতক্ষীরায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

শ্যামনগরে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৯:৫২:৫২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ২১৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগরে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনালে পদ্মপুকুর ইউনিয়নকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শ্যামনগর পৌরসভা। বুধবার (১২ আগস্ট) বিকেলে নকিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। শ্যামনগর উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় শ্যামনগর পৌরসভা ও পদ্মপুকুর ইউনিয়ন।

নির্ধারিত সময়ের খেলায় উভয় দল ১-১ গোলে সমতায় থাকে। পরে ম্যাচের ফল নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। এতে পদ্মপুকুর ইউনিয়নকে হারিয়ে জয় নিশ্চিত করে শ্যামনগর পৌরসভা। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখার আমির ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুর রহমান। সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য এবং অফিস সম্পাদক মাওলানা রুহুল আমিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি সাঈদী হাসান বুলবুল। বিশেষ অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা জামায়াতের নায়েবে আমির ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মইনুদ্দীন মাহমুদ, নায়েবে আমির মাওলানা গোলাম বারী, অধ্যাপক ফজলুল হক এবং সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরা সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, ৫৪ কিলোমিটারে নিরাপত্তা জোরদার

শ্যামনগরে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

আপডেট সময়: ০৯:৫২:৫২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬