আজ মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরা সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, ৫৪ কিলোমিটারে নিরাপত্তা জোরদার Logo ‘লীগ ধর, জেলে ভর’ স্লোগানে রাতে সাতক্ষীরায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

খুলনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের নারী শ্রমিক প্রতিনিধি সমাবেশ

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৭:২৩:০৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং উৎপাদনের চাকা সচল রাখতে নারী শ্রমিকদের অবদান অনস্বীকার্য। তৈরি পোশাক শিল্প, কৃষিভিত্তিক চাতাল শিল্প, গৃহস্থালি কাজসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

তিনি বলেন, দেশের বিশাল নারী শ্রমশক্তি এখনও বৈষম্য, শোষণ, নির্যাতন ও নিরাপত্তাহীনতার শিকার। নারী শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও মৌলিক অধিকার রক্ষায় নারী শ্রমিক প্রতিনিধিদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। নারীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত ছাড়া সমতাভিত্তিক সমাজ গঠন সম্ভব নয়।

সোমবার খুলনা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহিলা বিভাগের উদ্যোগে নগরীর খালিশপুরস্থ শ্রমিক কল্যাণ ট্রাস্ট মিলনায়তনে আয়োজিত পেশাভিত্তিক নারী শ্রমিক প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খুলনা মহানগরী সভানেত্রী দোররোশ শাহার লাকীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুফিয়া সুলতানার পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাস্টার শফিকুল আলম, কেন্দ্রীয় কর্মসংস্থান সম্পাদক খান গোলাম রসুল, খুলনা অঞ্চল সহকারী পরিচালক মো. আজিজুর রহমান, টিম সদস্য আল ফিদা হোসেন, খুলনা মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, সাধারণ সম্পাদক ডা. সাইফুজ্জামান, মহিলা বিভাগের কেন্দ্রীয় উপদেষ্টা রেজাউন্নেসা এবং খুলনা জেলা সভানেত্রী আইনুন নাহার আন্জু।

সমাবেশে প্রধান অতিথি আরও বলেন, অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা নারী শ্রমিকদের জীবনমান উন্নয়নে রাষ্ট্রীয় উদ্যোগে নিয়মিত আর্থিক সহায়তা ও প্রণোদনা দেওয়া প্রয়োজন। কর্মজীবী নারীদের মাতৃত্বকালীন সময়ে পূর্ণ বেতনে ছয় মাসের ছুটি নিশ্চিত করার পাশাপাশি গর্ভাবস্থা ও সন্তান জন্মের পর পুষ্টি সহায়তায় বিশেষ ভাতার ব্যবস্থা করা জরুরি।

তিনি বলেন, বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে মহিলা দর্জি ও গার্মেন্টস শ্রমিকদের বেতন ও মহার্ঘ ভাতা বৃদ্ধি করতে হবে। চাতাল শ্রমিকরা কঠোর পরিশ্রম করলেও তাদের মজুরি কম। তাই চাতাল শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ এবং হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

গৃহকর্মীদের প্রসঙ্গে তিনি বলেন, তারা সমাজের একটি অবহেলিত ও অরক্ষিত অংশ। বাসাবাড়িতে কাজ করতে গিয়ে অনেক নারী গৃহকর্মী শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। তাদের অধিকার আদায়ে ট্রেড ইউনিয়ন গঠন করা প্রয়োজন। সমাবেশে নারী শ্রমিক নেতৃবৃন্দ বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সততা, নৈতিকতা ও মূল্যবোধের চর্চা জরুরি। বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নারী শ্রমিকদের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরা সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, ৫৪ কিলোমিটারে নিরাপত্তা জোরদার

খুলনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের নারী শ্রমিক প্রতিনিধি সমাবেশ

আপডেট সময়: ০৭:২৩:০৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬