আজ মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরা সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, ৫৪ কিলোমিটারে নিরাপত্তা জোরদার Logo ‘লীগ ধর, জেলে ভর’ স্লোগানে রাতে সাতক্ষীরায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ওয়াসার এমডি-পিডি নিয়ে ফের বিতর্ক

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১১:৩৯:০১ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

শুরুতেই আবার বিতর্কের মুখে পড়লো খুলনার ওয়াসার আলোচিত পানি সরবরাহ প্রকল্প ফেজ-২ এর কার্যক্রম। গত ২৯ জুলাই প্রকল্প পরিচালকের (পিডি) অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে প্রশাসন ক্যাডারের যুগ্ম সচিব ফিরোজ শাহকে। এর আগে তাকে খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক করা হয়। বিশেষায়িত প্রকৌশল জ্ঞান সমৃদ্ধ একটি প্রকল্পের দায়িত্ব প্রশাসন ক্যাডারের কর্মকর্তাকে দেওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। মন্ত্রণালয়ে পদায়নের পর বদলী হয়ে খুলনার একটি প্রতিষ্ঠানে যোগ দেওয়া নিয়েও সন্দেহ তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, ২ হাজার ৫৯৮ কোটি টাকার প্রকল্পকে কেন্দ্র করেই তার খুলনায় বদলী। এদিকে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ফিরোজ শাহকে পিডি করা হলেও প্রকল্প তদারকির মূল দায়িত্ব দেওয়া হয়েছে বিতর্কিত নির্বাহী প্রকৌশলী রেজাউল ইসলামকে। এর আগে রেজাউলকে পিডির দায়িত্ব দেওয়া হয়। দুর্নীতির দায়ে অভিযুক্ত রেজাউলকে পিডি করায় এনিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়। পরে তার নিয়োগ বাতিল করা হয়।

তিন মাসের ব্যবধানে ঘুরে ফিরে সেই রেজাই আড়াই হাজার কোটি টাকার প্রকল্পের মূল ভূমিকায় চলে আসলো। ওয়াসা থেকে জানা গেছে, ২০২৫ সালের ১৭ সেপ্টেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন হয় ২ হাজার ৫৯৮ কোটি টাকার খুলনা পানি সরবরাহ প্রকল্প ফেজ-২। বিশাল ব্যয়ের এই প্রকল্পের পিডি কে হবেন-এনিয়ে শুরু হয়ে দৌড়ঝাপ। শুরুতেই প্রকল্প তদারকির রুটিন দায়িত্বে ছিলেন ওয়াসার নির্বাহী প্রকৌশলী কামাল হোসেন। প্রথম প্রকল্পে নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন এবং অভিজ্ঞ হওয়ায় তাকে প্রকল্পের ফোকালপার্সন নিয়োগ করা হয়। বক্তব্য জানতে কার্যালয়ে গেলে সাংবাদিক পরিচয় শুনে ফিরোজ শাহ স্বাক্ষাত দেননি। ফোন করা হলে সাংবাদিক শুনে তিনি লাইন কেটে দেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরা সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, ৫৪ কিলোমিটারে নিরাপত্তা জোরদার

ওয়াসার এমডি-পিডি নিয়ে ফের বিতর্ক

আপডেট সময়: ১১:৩৯:০১ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬