আজ বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরা সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, ৫৪ কিলোমিটারে নিরাপত্তা জোরদার Logo ‘লীগ ধর, জেলে ভর’ স্লোগানে রাতে সাতক্ষীরায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

রমজাননগরে যুব বিভাগের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১০:১০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • ৩১৩ বার পড়া হয়েছে

জাতীয় যুব দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। উত্তেজনাপূর্ণ ফাইনালে টাইব্রেকারে ২-১ গোলে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে সোরা ৬ নম্বর ওয়ার্ড দল।

রমজাননগর ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় সোনাখালি ও ভৈরবনগর ২ ও ৩ নম্বর ওয়ার্ডের যৌথ দল এবং সোরা ৬ নম্বর ওয়ার্ড দল। নির্ধারিত সময়ে উভয় দল ১-১ গোলে সমতায় থাকায় ম্যাচের ফলাফল নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। পরে টাইব্রেকারে ২-১ গোলে জয় নিশ্চিত করে সোরা ৬ নম্বর ওয়ার্ড দল।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্যামনগর উপজেলা আমীর ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নায়েবে আমীর ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মইনুদ্দিন আহমদ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি সাঈদী হাসান বুলবুল।

রমজাননগর ইউনিয়ন জামায়াতের আমীর গাজী নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আবুল কাশেম, যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আমিনুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ, ক্রীড়াপ্রেমী দর্শক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করাই এ টুর্নামেন্ট আয়োজনের মূল লক্ষ্য।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরা সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, ৫৪ কিলোমিটারে নিরাপত্তা জোরদার

রমজাননগরে যুব বিভাগের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

আপডেট সময়: ১০:১০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬