আজ মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরা সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, ৫৪ কিলোমিটারে নিরাপত্তা জোরদার Logo ‘লীগ ধর, জেলে ভর’ স্লোগানে রাতে সাতক্ষীরায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

নৈতিকতা ও সততার ভিত্তিতে গড়ে ওঠা নেতৃত্বই শ্রমিকদের আস্থা অর্জন করতে পারে: মাহফুজুর রহমান

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৯:২৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ১৩৮ বার পড়া হয়েছে

নৈতিকতা, সততা ও আল্লাহভীতির ভিত্তিতে গড়ে ওঠা নেতৃত্বই শ্রমিক সমাজের আস্থা অর্জন করতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান।

তিনি বলেন, ব্যক্তি ও সমাজ জীবনে কুরআন-সুন্নাহর শিক্ষা বাস্তবায়নের মাধ্যমেই আদর্শবান ও দায়িত্বশীল কর্মী তৈরি সম্ভব। বর্তমান সময়ে নানা ধরনের নৈতিক অবক্ষয়, অন্যায় ও বিভ্রান্তির মধ্যেও একজন কর্মীকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে অবিচল থাকতে হবে।

রোববার (২৬ জুলাই) বিকেলে খুলনা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত বাছাইকৃত কর্মী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাহফুজুর রহমান বলেন, কুরআন-সুন্নাহর আলোকে জীবন পরিচালনা, আত্মসংযম ও চরিত্র গঠনের মাধ্যমে একজন কর্মী নিজেকে উন্নত করার পাশাপাশি সমাজেও ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে পারে। শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামের পাশাপাশি তাদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তোলাও গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, জ্ঞানচর্চা, আত্মশুদ্ধি, শৃঙ্খলা ও দায়িত্ববোধের সমন্বয়ে দক্ষ ও জনকল্যাণমুখী নেতৃত্ব গড়ে তুলতে হবে। প্রতিটি কর্মীকে সমাজের জন্য কল্যাণকর মানুষ হিসেবে নিজেকে প্রস্তুত করার আহ্বান জানান তিনি।

শ্রমিকদের মৌলিক অধিকার প্রসঙ্গে তিনি বলেন, শ্রমিকরা দেশের সম্মানিত নাগরিক এবং তারাও ভোট দিয়ে সরকার নির্বাচন করেন। তাই শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থানের মতো মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব শুধু মালিকদের নয়, রাষ্ট্রকেও সরাসরি অভিভাবকের ভূমিকা পালন করতে হবে। তিনি শিল্প ও শ্রমঘন এলাকায় সাধারণ চিকিৎসার পাশাপাশি আধুনিক ও বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং এসব চিকিৎসার ব্যয় রাষ্ট্র ও মালিকপক্ষকে যৌথভাবে বহনের পরামর্শ দেন।

দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে শ্রমিকদের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পর্যন্ত শ্রমিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি দাবি করেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহতদের বড় একটি অংশ ছিলেন শ্রমজীবী মানুষ।

খুলনা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজিজুল ইসলাম ফারাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. সাইফুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও খুলনা অঞ্চল পরিচালক মাস্টার শফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন ড. আবু রুবাবা। পবিত্র কুরআনের তা’লিম পরিচালনা করেন হাফেজ নাসরুল্লাহ ও হাফেজ মাওলানা গাজী আল-আমীন। এ সময় উপস্থিত ছিলেন মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দসহ বিভিন্ন থানা ও শ্রমিক সংগঠনের নেতারা।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরা সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, ৫৪ কিলোমিটারে নিরাপত্তা জোরদার

নৈতিকতা ও সততার ভিত্তিতে গড়ে ওঠা নেতৃত্বই শ্রমিকদের আস্থা অর্জন করতে পারে: মাহফুজুর রহমান

আপডেট সময়: ০৯:২৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬