আজ সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

অপেক্ষার প্রহর শেষ হচ্ছে ফারিণের

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৯:২৬:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪
  • ৩৬২ বার পড়া হয়েছে

খুব অল্প দিনের ক্যারিয়ার; কিন্তু এই অল্প সময়েই ট্রেন্ডিংয়ের শীর্ষে অবস্থান করছেন ছোটপর্দার আলোচিত মডেল, অভিনেত্রী ও গায়িকা তাসনিয়া ফারিণ। ২০১৭ সালে অভিনয় দুনিয়ায় পা রাখেন এই সুহাসিনী। যদিও অভিনয়ের আগে গায়িকা হিসেবে যাত্রা শুরু করেন তিনি। পরে দর্শক ও নির্মাতাদের চাহিদার কারণে গানকে চাপা রেখে অভিনয়ে মনোনিবেশ করেন ফারিণ। সাবলীল অভিনয় দিয়ে দর্শকহৃদয় জয় করেছেন তিনি। নাটকের পাশাপাশি ওটিটিতে নিয়মিত কাজ করছেন ফারিণ। তবে দীর্ঘদিন পর এবার ঈদে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠানে কণ্ঠশিল্পী তাহসান খানের সঙ্গে ‘রঙ্গে রঙে’ গানটিতে কণ্ঠ দিয়ে রাতারাতি ভাইরাল হয়ে যান এই নায়িকা-গায়িকা। এই গানটির দরুণ প্রশংসার সাগরে ভাসছেন তাসনিয়া ফারিণ। সাধুবাদ জানিয়েছেন ইত্যাদির উপস্থাপক ও পরিচালক খোদ হানিফ সংকেতও।

গত বছর কলকাতার সিনেমা দিয়ে প্রথমবার বড় পর্দায় অভিষেক ঘটে । আর এবার দেশের মাটিতে অভিষেক ঘটতে যাচ্ছে ‘ফাতিমা’ সিনেমার মাধ্যমে। আট বছর আগে পরিচালক ধ্রুব হাসান ফারিণকে নিয়ে নির্মাণ শুরু করেন দাহকাল নামের একটি সিনেমা। কিন্তু নানা সংকটে মাঝপথে বন্ধ হয়ে যায় ছবির কাজ। কয়েক বছর পর কাজটি ফের শুরু হয়। ধীরলয়ে শেষও হয়। এবার মুক্তির পালা। শেষমেশ অপেক্ষার প্রহর শেষ হচ্ছে ফারিণের । আগামী ২৪ মে মুক্তি পাচ্ছে তার প্রথম সিনেমা। তবে আগের নামে নয়, নতুন করে ‘ফাতিমা’ রাখা হয়েছে ছবিটির নাম। বিষয়টি নিয়ে তাসনিয়া ফারিণ বলেন, ‘এটাই আমার ক্যারিয়ারের প্রথম ছবি। খুবই সুন্দরভাবে এর শুটিং হচ্ছিল। কিন্তু মাঝপথে কাজ বন্ধ হয়ে যায়। এর মধ্যে আমি নাটকের কাজে ব্যস্ত হয়ে যাই। প্রায় ৬ বছর পড় পরিচালক ধ্রুব হাসান ভাই ফোন করে জানান, তিনি আবার ছবিটার কাজ শুরু করতে চান। শুনে অবাক হয়েছিলাম বটে। তবে বিশ্বাস ছিল তার ওপর। ফাইনালি ছবিটা শেষ হয়েছে খুব ভালোভাবে এবং দেশের বাইরে কয়েকটি ফেস্টিভালে ঘুরে এসেছে, পুরস্কারও পেয়েছে। আমি নিজেও বড় পর্দায় এটি দেখার অপেক্ষায়।’

ছবিটির মুক্তি উপলক্ষে রোববার বিকালে ‘ফাতিমা’র প্রথম পোস্টার প্রকাশ করা হয়েছে। এতে কেবল ছবির নাম ভূমিকায় অভিনয় করা ফারিণের মুখছবি দেখা যাচ্ছে। ছবির নাম পরিবর্তন প্রসঙ্গে নির্মাতা ধ্রুব হাসান বলেন, ‘দাহকাল’ মূলত ওয়ার্কিং টাইটেল ছিল। এরপর গল্পের নানান বাক বিকশিত হয়েছে, সেসবের সঙ্গে সঙ্গতি রেখেই ‘ফাতিমা’ নামটি রাখা হয়েছে। এটি এখন ফাতিমার দাহকালের গল্প।’

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী

অপেক্ষার প্রহর শেষ হচ্ছে ফারিণের

আপডেট সময়: ০৯:২৬:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪