আজ সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo নবজীবনে নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি শিক্ষার্থীদের নবীন বরণ Logo সাতক্ষীরায় জাতীয় পুষ্টি সপ্তাহ’র সমাপনী ও পুরস্কার বিতরণ Logo প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন Logo বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি Logo সাতক্ষীরায় নতুন কুঁড়ি স্পোর্টসের কারাতে ইভেন্টে চ্যাম্পিয়ন তালা Logo মে দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা শ্রমিক দলের আয়োজনে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত Logo জ্বালানি সংকট, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের গণমিছিল Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন Logo দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বন্যাঢ্য র ্যালী ও আলোচনা সভা Logo সাতক্ষীরা হাসপাতালে সাত বছর পর চালু হলো আধুনিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

রমজান জীবন গঠনের সময়: এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১০:৩৮:১৩ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, আল্লাহর সবচেয়ে বড় নিয়ামতের মধ্যে অন্যতম হলো কুরআনুল কারিম। পবিত্র রমজান মাসে মহান আল্লাহ মানবজাতির হেদায়াতের জন্য কুরআন নাজিল করেছেন। কোন কাজ করা যাবে এবং কোনটা করা যাবে না—এর সুস্পষ্ট নির্দেশনা কুরআনে রয়েছে। এছাড়া হালাল ও হারামের পার্থক্যও এই মহাগ্রন্থ নির্ধারণ করেছে।

তিনি বলেন, রাষ্ট্রীয়ভাবে কুরআনুল কারিমকে যথাযথ মর্যাদা প্রদান না করা গেলে প্রকৃত সম্মান প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই রমজানের মর্যাদা বজায় রেখে ব্যক্তিগত ও সামাজিক জীবন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

এ কথা তিনি বলেন বুধবার (৪ মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামী-র দেবহাটা সদর ইউনিয়ন শাখার আয়োজনে অনুষ্ঠিত গণসংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে। সদর ইউনিয়ন জামায়াতের আমীর আবুল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াত-এর সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, দেবহাটা উপজেলা জামায়াত-এর আমীর মাওলানা অলিউল ইসলাম ও সেক্রেটারি এইচ.এম. ইমদাদুল হক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা দেলওয়ার হোসেন, দেবহাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু তালেব বুলবুল, দেবহাটা দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি আবু সাঈদ গাজীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

নবজীবনে নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি শিক্ষার্থীদের নবীন বরণ

রমজান জীবন গঠনের সময়: এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

আপডেট সময়: ১০:৩৮:১৩ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬