আজ মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

আশাশুনিতে দুটি পরিবেশবান্ধব মোবাইল অ্যাম্বুল্যান্স হস্তান্তর ও ধান্যহাটি কমিউনিটি ক্লিনিক উদ্বোধন

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৯:২২:৫৯ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 44;

আশাশুনি উপজেলায় দুটি পরিবেশবান্ধব মোবাইল অ্যাম্বুল্যান্স হস্তান্তর এবং সংস্কারকৃত ধান্যহাটি কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে। রোববার (১ মার্চ) বেলা ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত আলোচনা সভা শেষে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়িত একটি স্বাস্থ্য প্রকল্পের আওতায় এবং সুইস দূতাবাসইনফান্টস ডু মন্ডে-এর সহায়তায় এই অ্যাম্বুল্যান্স দুটি প্রদান করা হয়।

দাতা সংস্থার কান্ট্রি ডিরেক্টর শামীমা আক্তার শিমুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমু। তিনি অ্যাম্বুল্যান্স হস্তান্তর ও ফিতা কেটে উদ্বোধন করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিতীশ চন্দ্র গোলদার, আরএমও ডা. প্রসূণ কুমার মণ্ডল, জেলা বিএনপির সদস্য সম হেদায়েতুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস কে হাসান এবং জামায়াতে ইসলামীর উপজেলা নায়েবে আমীর নুরুল আফছার মুর্তজা।

এছাড়াও উপস্থিত ছিলেন ইএসডিও’র এপিসি সামসুল হক মৃধা, ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দুটি অ্যাম্বুল্যান্সের মধ্যে একটি হস্তান্তর করা হয়েছে প্রতাপনগর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে, যা আনুলিয়া ইউনিয়নকেও সেবার আওতায় আনবে। অপরটি পরিচালিত হবে আশাশুনি সদরের গাইয়াখালি কমিউনিটি ক্লিনিক ও প্রতাপনগরের কোলা কমিউনিটি ক্লিনিকের সমন্বয়ে।

ইলেকট্রিক ও সোলার চার্জিং সুবিধাসম্পন্ন এসব পরিবেশবান্ধব মোবাইল অ্যাম্বুল্যান্সে রয়েছে অক্সিজেন সিলিন্ডার, স্ট্রেচার, রোগীর বেডসহ জরুরি চিকিৎসাসেবার প্রয়োজনীয় সরঞ্জাম। ফলে উপকূলীয় ও দুর্গম এলাকায় দ্রুত, নিরাপদ এবং পরিবেশবান্ধব উপায়ে রোগী পরিবহন ও প্রাথমিক সেবা প্রদান সম্ভব হবে।

অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং ইনফান্টস ডু মন্ডে-এর কান্ট্রি ডিরেক্টর সংস্কারকৃত ধান্যহাটি কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন এবং আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এর মাধ্যমে স্থানীয় জনগণ আরও উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পাবেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

‘ইরান যুদ্ধে যুক্ত হলো বৃটেন’

আশাশুনিতে দুটি পরিবেশবান্ধব মোবাইল অ্যাম্বুল্যান্স হস্তান্তর ও ধান্যহাটি কমিউনিটি ক্লিনিক উদ্বোধন

আপডেট সময়: ০৯:২২:৫৯ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬