আজ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo তালায় শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় নলতা শতবর্ষী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ২০২৬-এর বিদায় ও দোয়া অনুষ্ঠান Logo খুলনায় বিদ্যুৎ উৎপাদন অর্ধেকে, বাড়ছে লোডশেডিং Logo বন কর্মকর্তাদের যোগসাজশে সুন্দরবনের অভয়ারণ্যে চলছে মাছ শিকার Logo দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা Logo দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি সভা Logo দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন: জনগণের প্রত্যাশা ও বাস্তবতা নিয়ে ঢাকায় সংবাদ সম্মেলন Logo ইরানে পাকিস্তানের সেনাপ্রধান Logo পুলিশে নিয়োগ হবে শতভাগ মেধায় : খুলনা ডিআইজি Logo সুন্দরবনে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ ৯ মৌয়ালের মধ্যে ৭ জন উদ্ধার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ইরানের সঙ্গে সংঘাতে ৩ মার্কিন সেনা নিহত, আহত ৫

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৯:৪৮:২২ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

ইরানের সঙ্গে চলমান সংঘাতে তিন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। এ তথ্য প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, ইরানে চলমান অভিযানের সময় তিন সেনা নিহত হন এবং কয়েকজন সেনা স্প্লিন্টারের আঘাত ও মাথায় আঘাত পেয়েছেন। আহত সেনারা বর্তমানে চিকিৎসাধীন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে দায়িত্বে ফেরার প্রক্রিয়ায় রয়েছেন। একই সঙ্গে অভিযানের কার্যক্রম ও পাল্টা ব্যবস্থা অব্যাহত রয়েছে বলেও জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, পরিস্থিতি এখনও পরিবর্তনশীল থাকায় এবং নিহত সেনাদের পরিবারের প্রতি সম্মান জানিয়ে তাদের পরিচয় এখনই প্রকাশ করা হচ্ছে না। নিকটাত্মীয়দের অবহিত করার ২৪ ঘণ্টা পর বিস্তারিত তথ্য জানানো হবে। এর আগে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস দাবি করে, তারা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন-কে লক্ষ্য করে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রগুলো রণতরীতে আঘাত হানেনি।

প্রসঙ্গত, শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রইসরায়েল যৌথভাবে তেহরানসহ ইরান-এর বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালায়। ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে চালানো ওই হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আলী খামেনি, প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ, নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানি, সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আবদুল রাহিম মুসাভি এবং আইআরজিসি কমান্ডার-ইন-চিফ মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

হামলায় বেসামরিক হতাহতের সংখ্যাও বেড়েছে। ইরানের ত্রাণ সংস্থা ইরান রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, হামলায় অন্তত ২০১ জন নিহত এবং ৭৪৭ জন আহত হয়েছেন। এদিকে যৌথ হামলার জবাবে ইরান ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় পাল্টা হামলা চালাচ্ছে বলে জানা গেছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

তালায় শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

ইরানের সঙ্গে সংঘাতে ৩ মার্কিন সেনা নিহত, আহত ৫

আপডেট সময়: ০৯:৪৮:২২ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬