আজ সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo নবজীবনে নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি শিক্ষার্থীদের নবীন বরণ Logo সাতক্ষীরায় জাতীয় পুষ্টি সপ্তাহ’র সমাপনী ও পুরস্কার বিতরণ Logo প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন Logo বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি Logo সাতক্ষীরায় নতুন কুঁড়ি স্পোর্টসের কারাতে ইভেন্টে চ্যাম্পিয়ন তালা Logo মে দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা শ্রমিক দলের আয়োজনে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত Logo জ্বালানি সংকট, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের গণমিছিল Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন Logo দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বন্যাঢ্য র ্যালী ও আলোচনা সভা Logo সাতক্ষীরা হাসপাতালে সাত বছর পর চালু হলো আধুনিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

তালায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১০:২২:৪৭ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় দেশব্যাপী সাংবাদিকদের ওপর হামলা, মব সন্ত্রাস ও মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) তালা উপজেলা প্রশাসন কার্যালয়ের প্রধান ফটকে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সকল ইউনিটের সম্মিলিত অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়। তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিমের সভাপতিত্বে এবং তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক হোসেন জোয়ারদার, সহ-সভাপতি এম এ ফয়সাল, পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মমিন, তালা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাইদুর রহমান, পাটকেলঘাটা প্রেসক্লাবের অর্থ সম্পাদক আতাউর রহমান, সাংবাদিক শেখ মখফুর রহমান জান্টু, আব্দুল মতিন, সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য সানজিদুল হক ইমন, নাজমুল হাসান প্রমুখ। বক্তারা বলেন, দৈনিক সমকাল-এর শ্যামনগর উপজেলা প্রতিনিধি ও শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল মনির “যুবলীগ, যুবদল ও যুব জামায়াত মিলে বালুমহল লুট” শীর্ষক সংবাদ প্রকাশের পর সন্ত্রাসী হামলার শিকার হন। একইভাবে পাটকেলঘাটায় সরকারি সম্পত্তি হস্তান্তরের তথ্য সংগ্রহ করতে গেলে আরেক সাংবাদিককে মব সৃষ্টি করে মারধর ও মিথ্যা চাঁদাবাজি মামলায় জড়ানোর অভিযোগ ওঠে। বক্তারা এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। তারা বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধ করতে হামলা ও হয়রানির অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। মানববন্ধন শেষে সাংবাদিক নেতারা তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসানের সঙ্গে সাক্ষাৎ করে ঘটনার বিস্তারিত তুলে ধরেন এবং মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

নবজীবনে নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি শিক্ষার্থীদের নবীন বরণ

তালায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময়: ১০:২২:৪৭ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬