আজ বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo কারিনা কায়সারের লিভার ডোনার দুই ভাই Logo জরুরি পরিস্থিতিতে বাংলাদেশ স্কোয়াডে পরিবর্তন Logo “হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ এমপি Logo আগরদাঁড়ি ইউনিয়নে তিন মরহুমের একসঙ্গে জানাজা, শোকের ছায়া নেমে আসে এলাকায় Logo পশুর হাটে নিরাপত্তা জোরদার: সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা Logo কলারোয়ায় তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক কর্মশালা Logo ডেভিড স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ব্লিস হসপিটাল চ্যাম্পিয়ন Logo সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন Logo সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘রিসোর্স পুল’ গঠনের নির্দেশ Logo আগের চেয়ে সুস্থ মির্জা আব্বাস, ঈদের আগে দেশে ফেরার আশা পরিবারের
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

হারুন কিসিঞ্জারের মৃত্যুর গুজব, হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন জনপ্রিয় কৌতুক অভিনেতা

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১১:৪৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৭৫ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: নব্বই দশকের জনপ্রিয় কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত জটিলতায় হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। কয়েক দিন চিকিৎসাধীন থাকার পর চিকিৎসকদের পরামর্শে তাকে ছাড়পত্র দেওয়া হয়।

অভিনেতার ছেলে রুবেল খন্দকার জানান, আগের তুলনায় তার বাবা এখন অনেকটাই সুস্থ এবং বাসায় পূর্ণ বিশ্রামে রয়েছেন। শারীরিক অবস্থার অবনতি হলে দুই দিন আগে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এদিকে হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে, যা পরিবার ও ভক্তদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে রুবেল বলেন, কিছু অসাধু ব্যক্তি সামাজিক মাধ্যমে ভিউয়ের আশায় মিথ্যা তথ্য ছড়াচ্ছেন, যা অসুস্থ ব্যক্তি ও তার পরিবারের জন্য মানসিক চাপ তৈরি করে।

তিনি এ ধরনের গুজব রটনাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

কারিনা কায়সারের লিভার ডোনার দুই ভাই

হারুন কিসিঞ্জারের মৃত্যুর গুজব, হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন জনপ্রিয় কৌতুক অভিনেতা

আপডেট সময়: ১১:৪৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬