আজ শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ‘লীগ ধর, জেলে ভর’ স্লোগানে রাতে সাতক্ষীরায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ভেনিসে হামলার পর দেশে ফিরেছেন বাঁধন, জানালেন ঘটনার বিস্তারিত

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৯:৪১:০৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে গিয়ে হামলা ও হেনস্তার শিকার হওয়ার অভিযোগের পর দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় সাংবাদিকদের কাছে ইতালির ঘটনার বিস্তারিত তুলে ধরেন এই অভিনেত্রী। বাঁধন জানান, ঘটনার পর ইতালির পুলিশ তাঁকে ২৪ ঘণ্টা নিরাপত্তা দিয়েছে। তিনি যেখানেই গেছেন, নিরাপত্তাকর্মীরাও তাঁর সঙ্গে ছিলেন। গত ৮ সেপ্টেম্বর স্থানীয় পুলিশের কাছে এ ঘটনায় অভিযোগ করেছেন বলেও জানান তিনি। পাশাপাশি বাংলাদেশ দূতাবাস ও ইতালি সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

হামলাকারীদের উদ্দেশে কঠোর বার্তা দিয়ে বাঁধন বলেন, তাঁকে শুধু গালাগালি বা স্লোগান দেওয়া হয়নি, সরাসরি গায়ে হাত তোলা হয়েছে। এ ধরনের আচরণকে তিনি বর্বরতা হিসেবে উল্লেখ করে হামলাকারীদের এমন কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানান। তাঁর মতে, এ ধরনের আচরণ করে তারা নিজেদের জায়গাকেই অনিরাপদ করে তুলছে।

রাজনৈতিক উসকানির বিষয়েও কথা বলেন বাঁধন। তাঁর ভাষ্য, রাজনৈতিক দলের বড় নেতাদের বক্তব্যে সাধারণ মানুষ উত্তেজিত হলেও শেষ পর্যন্ত ক্ষতির মুখে পড়ে তাদের নিজেদের পরিবার। তাই দলীয় উসকানিতে না জড়িয়ে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি। এর আগে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার বিশ্ব প্রিমিয়ারে অংশ নিতে ভেনিসে গিয়েছিলেন বাঁধন। ৬ সেপ্টেম্বর সিনেমাটির প্রদর্শনী হয়। পরে পরিবারের সদস্যদের সঙ্গে ঘুরতে বের হলে একদল মানুষের হামলা ও হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেন বাঁধন। তাঁর দাবি, তাঁকে পানি, কোমলপানীয় ও ডিম ছোড়া হয়। এ সময় শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি তাঁর মুঠোফোনও ফেলে দেওয়া হয়। তাঁর ভাইয়ের স্ত্রী ও তিন বছরের শিশুও তখন সঙ্গে ছিলেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

‘লীগ ধর, জেলে ভর’ স্লোগানে রাতে সাতক্ষীরায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ভেনিসে হামলার পর দেশে ফিরেছেন বাঁধন, জানালেন ঘটনার বিস্তারিত

আপডেট সময়: ০৯:৪১:০৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬