আজ শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ‘লীগ ধর, জেলে ভর’ স্লোগানে রাতে সাতক্ষীরায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

মুয়াজ্জিন থেকে ভিলেন, বন্ধু সালমান শাহ খুনের আসামি হয়ে কারাগারে

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০১:২৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

পর্দায় একসময় ভয়ংকর খলনায়ক হিসেবে দর্শকের নজর কেড়েছিলেন আশরাফুল হক ডন। নব্বইয়ের দশকে ঢাকাই সিনেমার পরিচিত মুখ হয়ে ওঠা এই অভিনেতাকে দেখা গেছে অসংখ্য সিনেমায় খলচরিত্রে। অথচ অভিনয়ে আসার আগে তার জীবন ছিল একেবারেই অন্যরকম। মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতেন তিনি। নিয়মিতই দিতেন আজান। তবে সময়ের সঙ্গে বদলে যায় ডনের জীবন। সিনেমায় এসে খলনায়ক চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান। আর এখন সেই অভিনেতার নামই নতুন করে আলোচনায় এসেছে প্রয়াত নায়ক সালমান শাহ হত্যা মামলাকে ঘিরে। রোববার (৯ আগস্ট) সালমান শাহ হত্যা মামলায় ডন হককে আটকের পর গ্রেফতার দেখিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রিমান্ডে নিয়ে চলছে জিজ্ঞাসাবাদও। বিষয়টি সামনে আসার পর তার দীর্ঘ অভিনয়জীবনের পাশাপাশি সালমান শাহর সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্বের বিষয়টিও নতুন করে আলোচনায় এসেছে। ১৯৭১ সালে বগুড়ায় জন্ম ডনের। দশ ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। বগুড়া থেকে ঢাকায় আসার পর নির্মাতা সোহানুর রহমান সোহানের সঙ্গে পরিচয় হয় তার। তার হাত ধরেই চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পান ডন।

সোহানুর রহমান সোহানের পরিচালনায় ‘লাভ’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তার। তবে মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ছিল ‘কেয়ামত থেকে কেয়ামত’। আর এই সিনেমায় অভিনয়ের সূত্রেই সালমান শাহর সঙ্গে পরিচয় হয় ডনের। সেই পরিচয় একসময় গড়ায় ঘনিষ্ঠ বন্ধুত্বে। সালমান শাহর ২৭টি সিনেমার মধ্যে ২৪টিতেই খলনায়কের চরিত্রে অভিনয় করেছিলেন ডন। নব্বইয়ের দশকে তার অভিনীত সিনেমাগুলো দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। ‘এ জীবন তোমার আমার’, ‘বিক্ষোভ’, ‘ভালোবাসার মূল্য কত’, ‘তোমাকে চাই’, ‘ফুলের মতো বউ’, ‘বিয়ের ফুল’, ‘জীবন সংসার’, ‘ভালোবাসা কারে কয়’ ও ‘মহামিলন’সহ বহু আলোচিত সিনেমায় দেখা গেছে তাকে। দীর্ঘ ক্যারিয়ারে প্রায় ছয় শতাধিক সিনেমায় অভিনয় করেছেন ডন। বড়পর্দার পাশাপাশি টেলিভিশন নাটক ও টেলিফিল্মেও কাজ করেছেন। অভিনয়ের বাইরে প্রযোজনাতেও যুক্ত ছিলেন তিনি। ‘এক জনমের ভালোবাসা’ নামে একটি সিনেমা প্রযোজনা করেছেন। এছাড়া ‘আর্কাইভ’ নামে একটি ব্যান্ডও গড়েছিলেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

‘লীগ ধর, জেলে ভর’ স্লোগানে রাতে সাতক্ষীরায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

মুয়াজ্জিন থেকে ভিলেন, বন্ধু সালমান শাহ খুনের আসামি হয়ে কারাগারে

আপডেট সময়: ০১:২৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬