আজ মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ইউনিফর্ম ও খাতা বিতরণ Logo সাতক্ষীরা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি টিটু, সম্পাদক মামুন Logo সাতক্ষীরায় তৃণমূল নারী উদ্যোক্তাদের নিয়ে ‘ভয়েস টু ভেঞ্চার ব্রিজ’ Logo তায়কোয়ানডোতে সাতক্ষীরার চার খেলোয়াড়ের চার পদক Logo দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের অভিযোগে গ্রেপ্তার ১ Logo দেবহাটায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত Logo সাতক্ষীরায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন শহিদুল ইসলাম মুকুল Logo রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ‘উচ্চ মূল্যস্ফীতি সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করছে’ Logo ২৮তম জাতীয় লিগের পর্দা উঠল, দীর্ঘ বিরতির পর খুলনায় ফিরল ক্রিকেটের প্রাণচাঞ্চল্য
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৯:২৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

উত্তর কোরিয়া সমুদ্রে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। গতকাল রোববার নিক্ষেপের পরপরই ক্ষেপণাস্ত্রটি সাগরে পড়ে বলে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছে, উত্তর কোরিয়া পূর্ব সাগরের দিকে একটি অজ্ঞাত বস্তু নিক্ষেপ করেছে। জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ও এটিকে ‘সম্ভাব্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ বলে নিশ্চিত করেছে। পরে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ক্ষেপণাস্ত্রটি ইতোমধ্যে সাগরে পড়ে গেছে। এর আগে গত সপ্তাহে পূর্ব সাগরের দিকে একাধিক স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল পিয়ংইয়ং। পরে উত্তর কোরিয়া জানায়, এটি ছিল যৌথ ফায়ার-পাওয়ার মহড়ার অংশ। চলতি সপ্তাহে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার পারমাণবিক কার্যক্রম বন্ধের আহ্বান জানানো একটি প্রস্তাবও প্রত্যাখ্যান করে দেশটি।

সম্প্রতি উত্তর কোরিয়াকে কেন্দ্র করে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপান পাঁচ দিনের যৌথ সামুদ্রিক মহড়া শেষ করেছে। ‘ফ্রিডম এজ’ নামের ওই মহড়াকে পিয়ংইয়ং হুমকি হিসেবে আখ্যায়িত করে। উত্তর কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কিম সং গি শক্তির দৃষ্টিকোণ থেকে ‘কঠোর ও পাল্টা ব্যবস্থা’ নেওয়ার সক্ষমতার হুঁশিয়ারি দিয়েছিলেন। এর আগে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়ে যুক্তরাষ্ট্র বলেছিল, তারা বিষয়টি সম্পর্কে অবগত। তবে প্রাথমিক মূল্যায়নে এসব নিক্ষেপ যুক্তরাষ্ট্রের সেনা, ভূখণ্ড বা মিত্রদের জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি করেনি বলে জানিয়েছিল ওয়াশিংটন। এদিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে চলতি বছর বৈঠকের আগ্রহের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বার্ষিক ‘উলচি ফ্রিডম শিল্ড’ সামরিক মহড়াও কমিয়ে আনা হয়েছে। সূত্র: উইয়ন নিউজ

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ইউনিফর্ম ও খাতা বিতরণ

ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

আপডেট সময়: ০৯:২৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬