আজ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩ Logo কলারোয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য বিজ্ঞান মেলা অনুষ্ঠিত Logo শ্যামনগরে বিসিডিএস’র বার্ষিক সম্মেলন ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo তালায় ২৭ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্য নিয়ে ক্যাম্পেইন শুরু Logo সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন Logo সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী নিহত Logo শ্যামনগরে অভিযান চালিয়ে মাদক কারবারী পিতা-পুত্র গ্রেপ্তার Logo ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম ১৯৪০ টাকা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

গুরুতর অসুস্থ সালমান খানের বাবা সেলিম খান

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১১:৩২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে

খান পরিবারের জন্য সময়টা যেন ভালো যাচ্ছে না। গত বছর সালমান খানকে ঘিরে একের পর এক খুনের হুমকির ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। বিষ্ণোই গ্যাংয়ের হামলার পর থেকে বাড়তি নিরাপত্তায় রয়েছেন এই বলিউড তারকা। কয়েকদিন আগে হুমকি বার্তা পান তার বোনের স্বামী ও অভিনেতা আয়ুষ শর্মা-ও। এরই মধ্যে সামনে এলো নতুন দুশ্চিন্তার খবর। বলিউডের বিভিন্ন সূত্র জানাচ্ছে, গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন প্রবীণ চিত্রনাট্যকার সেলিম খান। তাকে দ্রুত মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাবাকে নিয়ে নিজেই হাসপাতালে ছুটে যান সালমান খান।

পরিবারের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো না হলেও জানা গেছে, বার্ধক্যজনিত সমস্যার কারণেই অসুস্থ হয়ে পড়েন নবতিপর এই চিত্রনাট্যকার। হাসপাতাল থেকে বের হওয়ার সময় ফটো সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি সালমান। কালো টি-শার্ট ও প্যান্ট পরে কড়া নিরাপত্তার মধ্যে দ্রুত বেরিয়ে যান তিনি। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে উদ্বেগ বাড়ে। উল্লেখ্য, বলিউডের স্বণর‌্যুেগর অন্যতম সফল চিত্রনাট্যকার সেলিম খান। জাভেদ আখতারের সঙ্গে জুটি বেঁধে তিনি উপহার দিয়েছেন একের পর এক কালজয়ী সিনেমা।

তাদের লেখা শোলে, জঞ্জির, দিওয়ার ও ডন’র মতো সিনেমা বলিউড ইতিহাসে মাইলফলক হয়ে আছে। সেলিম খানের অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই তার দ্রুত আরোগ্য কামনা করছেন বলিউড তারকা ও অনুরাগীরা।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা

গুরুতর অসুস্থ সালমান খানের বাবা সেলিম খান

আপডেট সময়: ১১:৩২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬