আজ রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

নেতানিয়াহুকে গ্রেপ্তারের ব্যাপারে মামদানির কথাকে উড়িয়ে দিলেন ট্রাম্প

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১০:২৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি সম্প্রতি ঘোষণা দিয়েছিলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যদি তার শহরে আসেন, তাহলে গাজায় গণহত্যার নির্দেশ প্রদানের জন্য গ্রেপ্তার হতে পারেন। তবে গতকাল নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সেই দাবি উড়িয়ে দিয়েছেন। ট্রুথ সোশ্যাল পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন, “যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে নেতানিয়াহু কখনও গ্রেপ্তার হবেন না। কারণ তিনি ইসলামিক প্রজাতন্ত্রী ইরানের বিরুদ্ধে লড়াই করছেন। এমন এক দেশের সরকারের সঙ্গে তিনি লড়াই করছেন— যারা সম্প্রতি ৫২ হাজার নিরপরাধ আন্দোলনকারীকে হত্যা করেছে এবং গত ৪৭ বছর ধরে মার্কিন সেনা ও অন্যান্যদের হত্যা করছে।” “বরং সত্যিকার অর্থে কাউকে যদি গ্রেপ্তার করতে হয়— তাহলে গ্রেপ্তার করা উচিত সেইসব লোকজনকে— যারা ইরানকে মৃত্যু ও ধ্বংসের আবর্তে টেনে নিয়ে গেছে।

এটা এমন একটি ইস্যু, যা (যুক্তরাষ্ট্রের) পূর্ববর্তী প্রেসিডেন্টদের অনেক আগেই সমাধান করা উচিত ছিল।” উল্লেখ্য, আগামী সেপ্টেম্বরে নিউইয়র্ক সফলে আসার কথা রয়েছে বেঞ্জামিন নেতানিয়াহুর। কিন্তু নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম দ্য নিইইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মামদানি বলেছেন, নেতানিয়াহু নিউইয়র্ক সিটিতে এলে তাকে গ্রেপ্তার করা হতে পারে। সাক্ষাৎকারে তিনি বলেন, “যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আমি বিশ্বাস করি, ইসরায়েলের প্রধানমন্ত্রীর এখন হেগ শহরে আইসিসির হেফাজতে থাকা উচিত। তিনি নিউেইয়র্ক সিটিতে এলে তাকে কীভাবে গ্রেপ্তার করা যাবে— সে ব্যাপরে জানতে আমি নগর প্রশাসনের আইন বিভাগের সঙ্গে ইতোমধ্যেই যোগাযোগ করেছি।” গত পরশুদিন নিউইয়র্ক পোস্টে মামদানির এই সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। তার একদিন পরেই ট্রুথ সোশ্যালে এই পোস্ট দেন প্রেসিডেন্ট ট্রাম্প।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী

নেতানিয়াহুকে গ্রেপ্তারের ব্যাপারে মামদানির কথাকে উড়িয়ে দিলেন ট্রাম্প

আপডেট সময়: ১০:২৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬