আজ মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরা সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, ৫৪ কিলোমিটারে নিরাপত্তা জোরদার Logo ‘লীগ ধর, জেলে ভর’ স্লোগানে রাতে সাতক্ষীরায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

খুলনা শিপইয়ার্ড সড়ক উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন মন্ত্রিপরিষদ সচিব

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১১:০৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে

খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। শনিবার তিনি প্রকল্প এলাকা ঘুরে প্রধান সড়ক, চারটি সুইচগেট, প্রকল্পের নকশা ও রূপসা সেতুর প্রবেশমুখে নির্মাণাধীন ব্রিজ সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং প্রকল্পের সার্বিক অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন। পরে তিনি খুলনা সার্কিট হাউজে শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন (তৃতীয় সংশোধিত) প্রকল্প বাস্তবায়ন বিষয়ক সভায় অংশ নেন। এর আগে সার্কিট হাউজ চত্বরে একটি গাছের চারা রোপণ করেন মন্ত্রিপরিষদ সচিব।

সভায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, আইএমইডি সচিব সিরাজুন নূর চৌধুরী, খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন, জেলা প্রশাসক হুরে জান্নাত, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, কেডিএ চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম মনা এবং প্রকল্প পরিচালক মো. আরমান হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্টরা জানান, সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন কাজ সম্পন্ন হলে খুলনা শহরের যান চলাচল আরও সহজ ও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরা সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, ৫৪ কিলোমিটারে নিরাপত্তা জোরদার

খুলনা শিপইয়ার্ড সড়ক উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন মন্ত্রিপরিষদ সচিব

আপডেট সময়: ১১:০৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬