আজ সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের কর্মী শিক্ষা শিবির Logo প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপস্থিতির তথ্য পাঠাতে হবে হোয়াটসঅ্যাপে Logo বনবিভাগের অভিযানে মধুসহ ১১ মৌয়াল আটক Logo আশাশুনিতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী Logo খুলনায় জামায়াতের থানা কর্মপরিষদ, মজলিসে শূরা ও টিম সদস্যদের শিক্ষা শিবির অনুষ্ঠিত Logo বিষ্ণুপুর পিকেএম মাধ্যমিক বিদ্যালয়ে নবগঠিত কমিটির পরিচিতি সভা Logo দুস্থদের মাঝে ঐচ্ছিক তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি ইজ্জত উল্লাহ Logo সীমান্তের যেকোন অন্যায় জনগণ প্রতিহত করবে Logo বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর মামলার সাক্ষীকে যুবদল নেতার হুমকি Logo চাপড়ার খেলার মাঠ নিয়ে মামলার তদন্ত ঘিরে বিতর্ক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৩ দশমিক ৯৮ শতাংশ

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১১:৫২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
  • ৩৬৬ বার পড়া হয়েছে

গুচ্ছভুক্ত ২৪টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিট (বিজ্ঞান) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে পাশ করেছেন মোট ৫০ হাজার ৭৬১ জন যা মোট পরীক্ষার্থীর ৩৩ দশমিক ৯৮ শতাংশ। মঙ্গলবার (৩০ এপ্রিল) গুচ্ছ ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। ফল বিশ্লেষণে দেখা যায়, ‘এ’ ইউনিটে মোট আবেদন করেছিলেন ১ লাখ ৭০ হাজার ৬৯৯ জন। এদের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ১ লাখ ৪৯ হাজার ৩৯১ জন৷ ৩০ নাম্বারের বেশি পেয়ে পরীক্ষায় পাশ করেছেন ৫০ হাজার ৭৬১ জন, যা অংশগ্রহণকারী মোট ভর্তি-ইচ্ছুর ৩৩ দশমিক ৯৮ শতাংশ। ৩০ নাম্বারের কম পেয়ে অকৃতকার্য হয়েছেন ৯৮ হাজার ৫৪৭ জন৷ বিভিন্ন কারণে মোট ৮৪ জনের খাতা বাতিল করা হয়েছে। এছাড়া এবার পরীক্ষায় অনুপস্থিত ছিলো ২১ হাজার ২০৮ জন ভর্তি-ইচ্ছুক।

‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন রেদোয়ানুল হক মারুফ। ভর্তি পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ৭৭ দশমিক ২৫। তিনি ময়মনসিংহের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের শিক্ষার্থী। মারুফের গুচ্ছ ভর্তি পরীক্ষার কেন্দ্র ছিল জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ। এ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৭৫ কিংবা তার চেয়ে বেশি নম্বর পেয়েছেন ২ জন। তাছাড়া ৭০ নম্বর কিংবা তার উপরে পেয়েছেন ৪ জন, ৬৫ নম্বর কিংবা তার উপরে পেয়েছেন ২০ জন, ৬০ নম্বর কিংবা তার উপরে পেয়েছেন ৪৮ জন, ৫৫ নম্বর কিংবা তার উপরে পেয়েছেন ৪৪৯ জন, ৫০ নম্বর কিংবা তার উপরে পেয়েছেন ২ হাজার ২২, ৪৫ নম্বর কিংবা উপরে পেয়েছেন ৬ হাজার ৭১৬, ৪০ নম্বর কিংবা তার উপরে পেয়েছেন ১৬ হাজার ৩৪৬ জন শিক্ষার্থী। ৩৫ নম্বর কিংবা তার উপরে পেয়েছেন ৩১ হাজার ২১৭ জন শিক্ষার্থী। ৩০ নম্বর কিংবা তার উপরে পেয়েছেন ৫০ হাজার ৭৬০ জন শিক্ষার্থী।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের কর্মী শিক্ষা শিবির

গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৩ দশমিক ৯৮ শতাংশ

আপডেট সময়: ১১:৫২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪