আজ রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo তালায় সীমানা পিলার ও মোটরসাইকেলসহ ৪জন আটক Logo চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় Logo খুলনা মহানগর ছাত্রশিবিরের ‘সাইক্লিং ফর গ্রিন সিটি, ক্লিন সিটি’ ক্যাম্পেইন Logo ২০ বছরেও সংস্কার হয়নি মাছখোলা পশ্চিমের সড়ক, চরম দুর্ভোগ Logo তীব্র তাপদাহের পর কলারোয়ায় স্বস্তির বৃষ্টি Logo দেবহাটায় ঘের কর্মচারীর রহস্যজনক মৃত্যু Logo সাতক্ষীরায় নিজ ঘর থেকে বিতর্কিত নারীর মরদেহ উদ্ধার Logo সাতক্ষীরায় খো খো প্রশিক্ষণ ও আন্তঃজেলা টুর্নামেন্ট সম্পন্ন Logo কালিগঞ্জে পরিবেশ দিবসে জামায়াতের মানববন্ধন Logo কালিগঞ্জে টমটম চালককে পিটিয়ে জখম, তিনদিনেও মামলা রেকর্ড হয়নি
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

নারী চ্যাম্পিয়ন্স ট্রফির সূচিতে পরিবর্তন, হবে ফেব্রুয়ারিতে

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১১:৫৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া নারী চ্যাম্পিয়ন্স ট্রফির সূচিতে পরিবর্তন এনেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্ট ২০২৭ সালের জুন-জুলাইয়ের পরিবর্তে আগামী বছরের ১৪ থেকে ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আট দলের এই আসর টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে।

তবে নতুন সূচির কারণে নিউজিল্যান্ডের অস্ট্রেলিয়া সফরের সঙ্গে আংশিক সূচি সংঘাত তৈরি হতে পারে। নিউজিল্যান্ডের ছয় ম্যাচের সাদা বলের সিরিজ শুরু হবে ২৭ ফেব্রুয়ারি এবং শেষ হবে ৭ মার্চ। এ বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়াকে অবহিত করা হয়েছে এবং সম্ভাব্য বিকল্প নিয়ে আলোচনা চলছে।

এদিকে আইসিসির ত্রৈমাসিক সভায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বছর পরীক্ষামূলকভাবে নারী ইমার্জিং নেশনস ট্রফির নতুন সংস্করণ আয়োজনের অনুমোদন দেওয়া হয়েছে। ১০ দলের এই টুর্নামেন্টে পাঁচটি পূর্ণ সদস্য দেশ এবং র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে নির্বাচিত পাঁচটি সহযোগী সদস্য দেশ অংশ নেবে। এ ছাড়া ২০২৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই প্রক্রিয়াও অনুমোদন করেছে আইসিসি। পাকিস্তানে অনুষ্ঠিতব্য এই আসরে ১২টি দল অংশ নেবে। এর মধ্যে ১০টি দল সরাসরি জায়গা পাবে। চলতি বছর ইংল্যান্ডে অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শীর্ষ আট দল, স্বাগতিক পাকিস্তান এবং ২০২৬ সালের ৬ জুলাইয়ের র‌্যাঙ্কিং অনুযায়ী পরবর্তী সেরা দলগুলো সরাসরি সুযোগ পাবে।

অবশিষ্ট দুটি দল আঞ্চলিক বাছাইপর্ব ও ১০ দলের বৈশ্বিক বাছাই প্রতিযোগিতা থেকে নির্ধারিত হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

তালায় সীমানা পিলার ও মোটরসাইকেলসহ ৪জন আটক

নারী চ্যাম্পিয়ন্স ট্রফির সূচিতে পরিবর্তন, হবে ফেব্রুয়ারিতে

আপডেট সময়: ১১:৫৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬