আজ বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার Logo কলারোয়ায় বাল্যবিয়ে, মাদক ও ইভটিজিং প্রতিরোধে মতবিনিময় সভা Logo পল্লবীতে শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় ৭ জুন Logo ট্রাফিক আইন ভাঙলে পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার Logo হাজিদের ১৫০ লাগেজ থেকে চুরির অভিযোগ ‘অসত্য’: বিমান প্রতিমন্ত্রী Logo কুয়েতে হামলার ব্যাখ্যা দিলেন ইরানি অধ্যাপক Logo সাতক্ষীরায় গণঅধিকার পরিষদের নবগঠিত কমিটির মতবিনিময় Logo তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ Logo সাতক্ষীরায় ইসলামী ব্যাংকের সামনে দ্বিতীয় দিনের মানববন্ধন Logo জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

দক্ষিণ খুলনার অস্ত্র ও মাদকের গডফাদার ওজিয়ার গ্রেফতার

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৩:৫৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
  • ৩৬৩ বার পড়া হয়েছে

দক্ষিন খুলনার ত্রাস, অস্ত্র ও মাদক ব্যবসায়ী ওজিয়ার রহমান এবং তার এক সহযোগীকে মাদকসহ গ্রেফতার করেছে সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারের পর তাদের আদালতের হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। গত মঙ্গলবার তাদের কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়, খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়ন পরিষদের সদস্য ওজিয়ার দীর্ঘদিন ধরে অস্ত্র ও মাদক চোরাচালান করে আসছিলো। তার প্রত্যক্ষ মদদে এলাকায় গড়ে উঠেছে অবৈধ অস্ত্র ও মাদক চোরাচালান চক্র। জনপ্রতিনিধি হিসেবে বাড়তি সুবিধা কাজে লাগিয়ে ঘের মালিকদের কাছ থেকেও মাসোহারা আদায়ের অভিযোগ তার বিরুদ্ধে। এসব কর্মকাণ্ডের জেরে বিভিন্ন সময় তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা হয় এবং এখনও চলমান। বিষয়গুলো আমলে নিয়ে অবৈধ অস্ত্র ও মাদকচক্র নির্মূলে সাতক্ষীরা জেলা সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীর দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় খুলনার সীমান্তবর্তী জেলা সাতক্ষীরা সদর থানার কাটিয়া এলাকা থেকে পাইকগাছার রামনগর গ্রামের ওজিয়ার রহমান এবং তার এক সহযোগীকে মাদকসহ আটক করা হয়। পরে সাতক্ষীরা সদর থানায় মাদক আইনে আলাদা একটি মামলা করে পুলিশ। এদিকে, দক্ষিণ খুলনার অস্ত্র ও মাদকের গডফাদার ওজিয়ারের গ্রেফতার খবরে এলাকার জনসাধারণ ও নিরীহ-নিপীড়িত মানুষের মাঝে স্বস্তি ফিরেছে।

পুলিশের অনুসন্ধানে জানা যায়, গডফাদার ওজিয়ার রহমান জনপ্রতিনিধির সাইনবোর্ড ব্যবহার করে মাদক চোরাচালান করে। বিভিন্ন সময়ে র্যাবের হাতে তিন তিনবার আটকও হন তিনি। তার বিরুদ্ধে অস্ত্রসহ বিভিন্ন থানায় একাধিক মামলা চলমান। মামলা নং-১৫,২২/৩/২০১৪, ও সি এস নং ৯৭,১৫/৪/)২০১৪ এখনও বিচারাধীন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার

দক্ষিণ খুলনার অস্ত্র ও মাদকের গডফাদার ওজিয়ার গ্রেফতার

আপডেট সময়: ০৩:৫৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪