আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

খালিশপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১০:৪৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

খুলনার খালিশপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (১০ এপ্রিল) সকালে নগরীর খালিশপুরের ক্রিসেন্ট জুট মিলস গেট সংলগ্ন এলাকায় এ সহায়তা বিতরণ করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান ক্ষতিগ্রস্তদের হাতে নগদ অর্থ তুলে দেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। তিনি বলেন, জামায়াত সবসময় দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। সংগঠনের চার দফা কর্মসূচির অন্যতম হলো সমাজসেবা ও সমাজ সংস্কার। মানুষের কল্যাণে কাজ করাকে তারা ঈমানি দায়িত্ব হিসেবে মনে করেন। তিনি আরও বলেন, যেকোনো দুর্যোগ ও বিপদে জামায়াতে ইসলামী মানুষের পাশে থাকে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। গত ৮ এপ্রিল রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে ওই এলাকায় কয়েকটি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় অটোচালক মোহাম্মদ রিপন, ভ্যানচালক মোহাম্মদ বাবু ও বাসের হেলপার মোহাম্মদ সাকিব ক্ষতিগ্রস্ত হন। সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন খুলনা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি আজিজুল ইসলাম ফারাজী, খালিশপুর থানা আমীর মাওলানা আব্দুল্লাহ আল মামুন, সেক্রেটারি আব্দুল আউয়ালসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

খালিশপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ

আপডেট সময়: ১০:৪৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬