আজ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo তালায় শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় নলতা শতবর্ষী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ২০২৬-এর বিদায় ও দোয়া অনুষ্ঠান Logo খুলনায় বিদ্যুৎ উৎপাদন অর্ধেকে, বাড়ছে লোডশেডিং Logo বন কর্মকর্তাদের যোগসাজশে সুন্দরবনের অভয়ারণ্যে চলছে মাছ শিকার Logo দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা Logo দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি সভা Logo দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন: জনগণের প্রত্যাশা ও বাস্তবতা নিয়ে ঢাকায় সংবাদ সম্মেলন Logo ইরানে পাকিস্তানের সেনাপ্রধান Logo পুলিশে নিয়োগ হবে শতভাগ মেধায় : খুলনা ডিআইজি Logo সুন্দরবনে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ ৯ মৌয়ালের মধ্যে ৭ জন উদ্ধার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ইরানের হামলার আশঙ্কায় ইসরায়েলে কর্মীদের ভ্রমণে সতর্কতা যুক্তরাষ্ট্রের

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:২৬:২৮ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪
  • ২৭৪ বার পড়া হয়েছে

সামরিক দিক দিয়ে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরান ইসরায়েলে যে কোনো সময় হামলা করতে পারে- এমন শঙ্কায় নিজেদের কর্মীদের দেশটিতে ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মার্কিন দূতাবাস বলেছে, মার্কিন কর্মীদের বৃহত্তর জেরুজালেমের বাইরে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে বির শেভা এলাকা ও তেল আবিব এলাকা এ সতর্কতার আওতামুক্ত থাকবে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করে উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইরানকে সতর্ক করেছেন যেন ইসরায়েলে কোনো হামলা চালানো না হয়। আর যদি সংঘাত শুরু হয় তবে ইসরায়েলকে পূর্ণ সমর্থন দেবে যুক্তরাষ্ট্র।

গত রোববার ইরানের এক কর্মকর্তা বলেছেন, এখন থেকে ইসরায়েলের দূতাবাসগুলো আর নিরাপদ নয়। যে কোনো একটি কনস্যুলেট ভবনকে হামলার লক্ষ্যবস্তু করা হবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োআভ মার্কিন প্রতিরক্ষামন্ত্রীকে বলেছেন, ইসরায়েলি ভূখণ্ডে ইরান সরাসরি হামলা চালাতে পারে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, ইসরায়েলে কী কারণে এ ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তা সুনির্দিষ্ট করে প্রকাশ করবেন না তিনি। এ সময় তিনি বলেন, অবশ্যই আমরা মধ্যপ্রাচ্যে বিশেষ করে ইসরায়েল যে হুমকিতে আছে, তার ওপর নজর রেখেছি।

ইসরায়েলে বসবাসকারী ব্রিটিশ নাগরিকদের জন্যও ভ্রমণসংক্রান্ত পরামর্শগুলোয় পরিবর্তন এনেছে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর। তারা জানিয়েছে, সরাসরি ইসরায়েলে হামলা করতে পারে ইরান। আর এ কারণে অঞ্চলটিতে আরও উত্তেজনা বাড়বে। প্রসঙ্গত, গত মঙ্গলবার ( ১ এপ্রিল) সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেটে বিমান হামলা চালায় ইসরায়েল। এ ঘটনায় ইরানের সশস্ত্র বাহিনীর ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের কয়েকজন কর্মকর্তাসহ নিহত হন ১৩ জন। এ হামলার জন্য ইসরায়েল দায়ী বলে মনে করা হচ্ছে। যদিও ইসরায়েল এ হামলায় দায় স্বীকার করেনি। তবে, ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, এ হামলার জবাব দেওয়া হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

তালায় শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

ইরানের হামলার আশঙ্কায় ইসরায়েলে কর্মীদের ভ্রমণে সতর্কতা যুক্তরাষ্ট্রের

আপডেট সময়: ০৩:২৬:২৮ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪