আজ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo তালায় শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় নলতা শতবর্ষী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ২০২৬-এর বিদায় ও দোয়া অনুষ্ঠান Logo খুলনায় বিদ্যুৎ উৎপাদন অর্ধেকে, বাড়ছে লোডশেডিং Logo বন কর্মকর্তাদের যোগসাজশে সুন্দরবনের অভয়ারণ্যে চলছে মাছ শিকার Logo দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা Logo দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি সভা Logo দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন: জনগণের প্রত্যাশা ও বাস্তবতা নিয়ে ঢাকায় সংবাদ সম্মেলন Logo ইরানে পাকিস্তানের সেনাপ্রধান Logo পুলিশে নিয়োগ হবে শতভাগ মেধায় : খুলনা ডিআইজি Logo সুন্দরবনে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ ৯ মৌয়ালের মধ্যে ৭ জন উদ্ধার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ফিলিস্তিনের মসজিদে আগুন দিলো ইসরায়েলিরা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১১:২১:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের মসজিদে আগুন দিলো ইসরায়েলিরা

অধিকৃত পশ্চিম তীরের একটি মসজিদে ইসরায়েলি সেটলারদের ভাঙচুর ও আগুন ধরানোর ঘটনা ঘটেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোরে এই হামলার খবর দিয়েছে ফিলিস্তিনি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। নাবলুসের কাছে তেল শহরে অবস্থিত আবু বকর আল-সিদ্দিক মসজিদে ফজরের নামাজের সময় মুসল্লিরা আগুন দেখতে পান। আগুনের কালো ধোঁয়া মসজিদের প্রবেশপথ ঢেকে দেয়। মসজিদের পাশের বসবাসকারী মুনির রামদান বলেন, “দরজা খুলে আমি হতবাক হয়ে গিয়েছিলাম। মসজিদে আগুন জ্বলছিল, কাচ ভাঙা ছিল এবং দরজাও ভাঙা অবস্থায় ছিল।” তাঁর তথ্য অনুযায়ী, সিসিটিভি ফুটেজে দেখা গেছে দুই ব্যক্তি গ্যাসোলিন ও স্প্রে পেইন্টের ক্যান হাতে মসজিদের দিকে এগিয়ে যায় এবং কয়েক মিনিট পর সেখানে থেকে পালিয়ে যায়।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, গত বছর পশ্চিম তীরে ৪৫টি মসজিদে ভাঙচুর বা হামলা চালিয়েছে ইসরায়েলি সেটলাররা। তেলের বাসিন্দা সালেম ইশতাইয়েহ বলেন, ‘এটি বিশেষভাবে রোজাদারদের উদ্দেশে উসকানি। তারা শুধু ব্যক্তিগতভাবে আক্রমণ করছে না, তারা আপনার ধর্ম—ইসলামের ওপর আঘাত হানছে।’ ইসরায়েলি সেনাবাহিনী ও পুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থল পরিদর্শনের পর সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। সেনাবাহিনী এক বিবৃতিতে ধর্মীয় স্থাপনায় হামলার ‘তীব্র নিন্দা’ জানিয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

তালায় শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

ফিলিস্তিনের মসজিদে আগুন দিলো ইসরায়েলিরা

আপডেট সময়: ১১:২১:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬