আজ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

হামলার আশঙ্কায় দিল্লিতে রেড অ্যালার্ট জারি

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:০৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

ভারতের রাজধানী দিল্লিতে একটি বড় জঙ্গি হামলার পরিকল্পনা ভেঙে দিয়েছে দেশটির নিরাপত্তা সংস্থা। পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু থেকে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীরা জানাচ্ছেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা একটি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই থেকে সমর্থন পেয়েছিলেন। রোববার (২২ ফেব্রুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নাম মিজানুর রহমান, মোহাম্মদ শাবাত, উমর, মোহাম্মদ লিটন, মোহাম্মদ শাহিদ ও মোহাম্মদ উজ্জ্বল। তাদের মধ্যে একজন প্রতিবেশী দেশের নাগরিক বলে পুলিশ জানিয়েছে। তামিলনাড়ুর তিরুপ্পুর জেলার একটি গার্মেন্টস কারখানা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থান থেকে এদের গ্রেপ্তার করা হয়। তিরুপ্পুর থেকে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের দিল্লি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, এই গোষ্ঠী ভারতের বিভিন্ন স্থানে হামলার পরিকল্পনা করছিল।

গ্রেপ্তারের খবর আসার পর দিল্লিতে সতর্কতা জারি করা হয়েছে। গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে, আইএসআই-সমর্থিতরা দেশজুড়ে স্থানীয় মডিউল গড়ে তোলার চেষ্টা করছিল। একটি গোয়েন্দা সতর্কবার্তায় লস্কর-ই-তৈয়বা লালকেল্লার কাছে হামলার পরিকল্পনা করছে বলে উল্লেখ করা হয়। এ ছাড়া বিভিন্ন মন্দিরও জঙ্গিদের নজরদারিতে ছিল বলে আশঙ্কা করা হচ্ছে। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, দিল্লি ও আশপাশের এলাকায় সতর্কতা বাড়ানো হয়েছে। লালকেল্লা, জামা মসজিদ ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তদন্ত চলছে এবং আরও গ্রেপ্তারের সম্ভাবনা রয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

হামলার আশঙ্কায় দিল্লিতে রেড অ্যালার্ট জারি

আপডেট সময়: ০৩:০৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬