আজ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

লেবাননে ইসরায়েলের বিমান হামলা, হিজবুল্লাহ নেতাসহ নিহত অন্তত ১০

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১১:১৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের বেকা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে হিজবুল্লাহর এক জ্যেষ্ঠ নেতাসহ অন্তত ১০ জন নিহত এবং আরও অন্তত ৫০ জন আহত হয়েছেন।

ইসরায়েলি বাহিনী দাবি করেছে, পূর্ব লেবাননের বালবেক এলাকায় হিজবুল্লাহর কমান্ড সেন্টার লক্ষ্য করে এ হামলা চালানো হয়। তাদের মতে, এসব স্থাপনা থেকে ইসরায়েলে হামলার পরিকল্পনা ও সামরিক সক্ষমতা জোরদার করা হচ্ছিল।

এক বিবৃতিতে ইসরায়েল জানায়, হামলায় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ইউনিটের কয়েকজন সদস্য নিহত হয়েছে। তবে জ্যেষ্ঠ নেতার মৃত্যুর বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে দক্ষিণ লেবাননের আইন আল-হিলওয়েহ শরণার্থী শিবির এলাকাতেও হামলা চালানো হয়েছে। ইসরায়েলের দাবি, সেখানে হামাসর একটি কমান্ড সেন্টার ছিল। তবে হামাস এ দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছে, এটি শিবিরের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর কার্যালয়।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি একে লেবাননের সার্বভৌমত্বের লঙ্ঘন উল্লেখ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের যুদ্ধবিরতির পরও দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে আসছে। সাম্প্রতিক এ হামলা অঞ্চলটিতে নতুন করে উত্তেজনা বাড়িয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

লেবাননে ইসরায়েলের বিমান হামলা, হিজবুল্লাহ নেতাসহ নিহত অন্তত ১০

আপডেট সময়: ১১:১৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬