আজ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

স্পেনে রেল দুর্ঘটনায় মৃতদের স্মরণে নানা কর্মসূচি

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১২:০২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

দক্ষিণ স্পেনের হুয়েলভা ও আদামুজ শহরে মর্মান্তিক রেল দুর্ঘটনায় মৃতদের স্মরণে গত রোববার নানা কর্মসূচি পালিত হয়েছে। ভয়াবহ ওই দুর্ঘটনার এক সপ্তাহ পূর্তি উপলক্ষে এ সব অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত রোববার আন্দালুসিয়া অঞ্চলের আদামুজ গ্রামের কাছে দুটি দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ৪৫ জন প্রাণ হারান। এই দুর্ঘটনায় মৃতদের অধিকাংশই হুয়েলভার বাসিন্দা। হুয়েলভায় আয়োজিত স্মরণ অনুষ্ঠানে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৩ মিনিটে এক মিনিট নীরবতা পালন করা হয়। ঠিক ওই সময়েই দুর্ঘটনাটি ঘটেছিল। খবর বার্তা সংস্থা এএফপি’র। এই দুর্ঘটনার সময় একটি ট্রেন মাদ্রিদ থেকে হুয়েলভায় যাচ্ছিল। মালাগা থেকে মাদ্রিদগামী আরেকটি ট্রেনের সঙ্গে হুয়েলভাগামী ট্রেনটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই দুর্ঘটনায় মৃতদের ৪৫ জনের মধ্যে ৩৬ জন ছিলেন হুয়েলভাগামী ট্রেনের যাত্রী।

আহত হয়ে আরও ২২ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অন্যদিকে, আদামুজে রোববার নিহতদের স্মরণে এক অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই প্রথম উদ্ধার কাজে এগিয়ে এসেছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আদামুজের মেয়র রাফায়েল অ্যাঞ্জেল মোরেনো স্থানীয় জনগণের গভীর শোকের কথা তুলে ধরেন। এ সময় কর্দোবার বিশপ যিশু ফার্নান্দেজ ধর্মীয় আনুষ্ঠানিকতায় সভাপতিত্ব করেন। তদন্তকারীদের প্রাথমিক ধারণা অনুযায়ী, রেললাইনের একটি ফাটলের কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়ে থাকতে পারে। চালকের ভুলের সম্ভাবনা ইতোমধ্যে নাকচ করা হয়েছে। দুর্ঘটনায় দুই চালকের মধ্যে একজন মারা যান। এই দুর্ঘটনা ও পরবর্তী কয়েক দিনে স্পেনের রেল নেটওয়ার্কে ঘটে যাওয়া আরও কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার কারণে দেশটির রেল নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

স্পেনে রেল দুর্ঘটনায় মৃতদের স্মরণে নানা কর্মসূচি

আপডেট সময়: ১২:০২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬