আজ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo তালায় শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় নলতা শতবর্ষী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ২০২৬-এর বিদায় ও দোয়া অনুষ্ঠান Logo খুলনায় বিদ্যুৎ উৎপাদন অর্ধেকে, বাড়ছে লোডশেডিং Logo বন কর্মকর্তাদের যোগসাজশে সুন্দরবনের অভয়ারণ্যে চলছে মাছ শিকার Logo দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা Logo দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি সভা Logo দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন: জনগণের প্রত্যাশা ও বাস্তবতা নিয়ে ঢাকায় সংবাদ সম্মেলন Logo ইরানে পাকিস্তানের সেনাপ্রধান Logo পুলিশে নিয়োগ হবে শতভাগ মেধায় : খুলনা ডিআইজি Logo সুন্দরবনে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ ৯ মৌয়ালের মধ্যে ৭ জন উদ্ধার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ইসরায়েলের বিরুদ্ধে এরদোয়ানের কড়া প্রতিক্রিয়া

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০১:৫৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
  • ৩০৫ বার পড়া হয়েছে

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসনের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গাজায় ইসরায়েলি হত্যাকাণ্ড জার্মানির নাৎসিবাদী নেতা অ্যাডলফ হিটলারের অপরাধযজ্ঞকে ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন তিনি। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ইহুদিবাদী ইসরায়েল গাজায় যে হত্যাকাণ্ড চালিয়েছে তার সঙ্গে কোনো কিছুরই তুলনা করা যায় না। গাজায় তারা ১৪ হাজার নিষ্পাপ শিশুকে হত্যা করেছে।

বৃহস্পতিবার, তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টির এক বৈঠকে প্রেসিডেন্ট এরদোয়ান ইসরায়েলের বিরুদ্ধে এই কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, গাজা এবং পশ্চিম তীর দুই জায়গায়ই গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। মানব ইতিহাসে শিশু হত্যা অন্যতম লজ্জাজনক ঘটনা বলে উল্লেখ করেন তিনি। ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠনগুলোর কষ্ট কর লড়াইয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, ১০০ বছরেরও বেশি সময় আগে তুরস্ক স্বাধীনতা অর্জনের জন্য লড়াই করেছে। ফলে আমরা জানি স্বাধীনতা অর্জনের জন্য মূল্য দিতে হয়। এসময় এরদোয়ান জোর দিয়ে বলেন, তুরস্ক সর্বাবস্থায় ফিলিস্তিনি ভাইবোনদের পাশে রয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

তালায় শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

ইসরায়েলের বিরুদ্ধে এরদোয়ানের কড়া প্রতিক্রিয়া

আপডেট সময়: ০১:৫৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪