আজ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo তালায় শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় নলতা শতবর্ষী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ২০২৬-এর বিদায় ও দোয়া অনুষ্ঠান Logo খুলনায় বিদ্যুৎ উৎপাদন অর্ধেকে, বাড়ছে লোডশেডিং Logo বন কর্মকর্তাদের যোগসাজশে সুন্দরবনের অভয়ারণ্যে চলছে মাছ শিকার Logo দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা Logo দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি সভা Logo দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন: জনগণের প্রত্যাশা ও বাস্তবতা নিয়ে ঢাকায় সংবাদ সম্মেলন Logo ইরানে পাকিস্তানের সেনাপ্রধান Logo পুলিশে নিয়োগ হবে শতভাগ মেধায় : খুলনা ডিআইজি Logo সুন্দরবনে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ ৯ মৌয়ালের মধ্যে ৭ জন উদ্ধার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর স্থগিত

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০১:৪২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
  • ২৭৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ সফর স্থগিত করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। আগামী শনিবার (২০ এপ্রিল) তার ঢাকায় পৌঁছানোর কথা ছিল। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটোকল উইংয়ের সূত্র কোয়াত্রার সফরটি স্থগিতের কথা নিশ্চিত করেছেন।তবে কী কারণে কোয়াত্রার সফরটি স্থগিত হলো সেটি জানা না গেলেও ধারণা করা হচ্ছে ভারতের লোকসভা নির্বাচনের কারণে সফরটি আপাতত হচ্ছে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র কোয়াত্রার সফরের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছিল। কূটনৈতিক সূত্রে জানা যায়, দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনার জন্য ঢাকায় আসার কথা ছিল ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রার।

আরেকটি সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর চূড়ান্ত করতেই কোয়াত্রার ঢাকা সফর করার কথা ছিল। ভারতের লোকসভা নির্বাচনের পর আগামী জুলাইয়ের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সম্ভাবনা রয়েছে। এর আগে ভারতের নির্বাচনের পরে প্রধানমন্ত্রী দিল্লি সফর করবেন বলে জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

গত ৩ এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেছিলেন, ‘প্রধানমন্ত্রীর অবশ্যই ভারত সফর হবে। তবে ভারতের নির্বাচনের পরে। সেটি কখন হবে তা নিয়ে কোনো আলোচনা ইতোমধ্যে আমাদের অফিসিয়ালভাবে হয়নি।’ ভারতের নির্বাচন কমিশনের তপশিল অনুযায়ী, ১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে। ফলাফল ঘোষণা হবে ৪ জুন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

তালায় শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর স্থগিত

আপডেট সময়: ০১:৪২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪