আজ রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo আপাতত বিদ্যুতের দাম বাড়বে না: জ্বালানিমন্ত্রী Logo তালায় উন্নয়ন সংস্থা সাস’র ইফতার মাহফিল Logo নারীর মর্যাদা রক্ষায় সামাজিক সচেতনতা জরুরি — ইউএনও তানিয়া আক্তার Logo আশাশুনিতে আন্তর্জাতিক নারী দিবসে র‍্যালী ও আলোচনা সভা Logo দেবহাটায় আন্তর্জাতিক নারী দিবসে র‌্যালি, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা Logo সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ Logo সাতক্ষীরায় শিক্ষককে হয়রানির প্রতিবাদ সভা ও স্মারকলিপি পেশ Logo জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উপকূলীয় প্রবীণদের বিষয়টি বৈশ্বিক আলোচনায় অন্তর্ভুক্ত করার Logo ইরানের ৪২টি জাহাজ ধ্বংসের দাবি ট্রাম্পের Logo রবিউল বাশারের হোয়াটসঅ্যাপ হ্যাক, সতর্ক থাকার আহ্বান
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

কাবুলে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৭, আহত ২০

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৯:৫৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

আফগানিস্তানের রাজধানী কাবুলে সোমবার (১৯ জানুয়ারি) শার-ই-নাও এলাকায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছেন এবং আরও ২০ জনের বেশি আহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও তালেবানের কর্মকর্তাদের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।

তালেবানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মাতিন কানি জানিয়েছেন, “প্রাথমিকভাবে কয়েকজন নিহত ও আহত হয়েছেন। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।” ইতালীয় সংস্থা এনজিও ইমার্জেন্সি জানিয়েছে, হাসপাতালের কাছে ঘটেছে বিস্ফোরণ। আহতদের মধ্যে সাতজন হাসপাতালে নেওয়ার আগেই মারা যান। বাকি আহতদের কাবুলের ইমার্জেন্সি সার্জিক্যাল সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শার-ই-নাও অঞ্চলটি কাবুলের অন্যতম নিরাপদ এলাকায় ধরা হয় এবং বিদেশিরা এখানে বসবাস করেন। ২০২১ সালে মার্কিন সৈন্য প্রত্যাহারের পর আফগানিস্তানের ক্ষমতায় ফেরার পর থেকে তালেবানের শাসনামলে কাবুলে বিস্ফোরণের ঘটনা তুলনামূলকভাবে কমেছে। তবে দেশটিতে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ও সংশ্লিষ্ট গ্রুপগুলো মাঝে মধ্যে হামলা চালিয়ে থাকে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

আপাতত বিদ্যুতের দাম বাড়বে না: জ্বালানিমন্ত্রী

কাবুলে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৭, আহত ২০

আপডেট সময়: ০৯:৫৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬