আজ বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার Logo কলারোয়ায় বাল্যবিয়ে, মাদক ও ইভটিজিং প্রতিরোধে মতবিনিময় সভা Logo পল্লবীতে শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় ৭ জুন Logo ট্রাফিক আইন ভাঙলে পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার Logo হাজিদের ১৫০ লাগেজ থেকে চুরির অভিযোগ ‘অসত্য’: বিমান প্রতিমন্ত্রী Logo কুয়েতে হামলার ব্যাখ্যা দিলেন ইরানি অধ্যাপক Logo সাতক্ষীরায় গণঅধিকার পরিষদের নবগঠিত কমিটির মতবিনিময় Logo তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ Logo সাতক্ষীরায় ইসলামী ব্যাংকের সামনে দ্বিতীয় দিনের মানববন্ধন Logo জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

খুলনা বিশ্ববিদ্যালয়ে ’২১ ব্যাচের শিক্ষা সমাপনী উৎসবে আলোচনা সভা

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৬:৪৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ২৪৬ বার পড়া হয়েছে

খুলনা সংবাদদাতা: খুলনা বিশ্ববিদ্যালয়ের ’২১ ব্যাচের তিন দিনব্যাপী শিক্ষা সমাপনী উৎসবের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা দেশ-বিদেশে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছেন। শিক্ষাজীবন শেষ হলেও অ্যালামনাই হিসেবে পারস্পরিক সম্পর্ক ও যোগাযোগ বজায় রেখে তারা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবেন।

বিশেষ অতিথি উপ-উপাচার্য প্রফেসর ড. হারুনর রশীদ খান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নির্ধারিত সময়ে শিক্ষাক্রম সম্পন্ন করা বিশ্ববিদ্যালয়ের অন্যতম বৈশিষ্ট্য। এখান থেকে শিক্ষা সমাপনকারী শিক্ষার্থীরাই আগামীতে বিশ্ব দরবারে খুলনা বিশ্ববিদ্যালয়ের মান বৃদ্ধি করবেন এবং দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান এবং ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত। পরে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ বিদায়ি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন। আয়োজক কমিটির সভাপতি মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের শিক্ষার্থী শরিফ নাঈম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাদিয়া জামান আরশী ও সীমান্ত সাহা রাতুল।

শিক্ষা সমাপনী উৎসবের তৃতীয় দিনে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে কনসার্ট অনুষ্ঠিত হবে। কনসার্ট সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করার লক্ষ্যে উপাচার্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও শিক্ষার্থীদের নিরাপত্তা কমিটির সঙ্গে মতবিনিময় করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার

খুলনা বিশ্ববিদ্যালয়ে ’২১ ব্যাচের শিক্ষা সমাপনী উৎসবে আলোচনা সভা

আপডেট সময়: ০৬:৪৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬