আজ বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241
প্রায় ২২ কোটি টাকার মাদক জব্দ

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারত থেকে ঢুকছে মাদকের মহাস্রোত

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৮:২৮:২২ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

গাজী হাবিব: সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতীয় মাদক স্থল ও নদীপথে অব্যাহতভাবে প্রবেশ করছে। মাঝে মাঝে বিজিবি বড় চালান জব্দ করলেও মূল সিন্ডিকেট ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। পশ্চিম সীমান্তের এ জেলা এখন দেশের অন্যতম বড় মাদক করিডোরে পরিণত হয়েছে।

ভোমরা, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা, মাদরা ও রইচপুর সীমান্ত দিয়ে নিয়মিত আইস, ফেনসিডিল, ইয়াবা ও ভারতীয় মদ প্রবেশ করছে। বিস্তীর্ণ সীমান্ত, জঙ্গল ও নদীপথকে কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে সক্রিয় চোরাচালান চক্র।

শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সদর উপজেলার রইচপুর এলাকায় বিশেষ অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪ কেজি ২৫০ গ্রাম আইস, ৪০ বোতল উইনসারেক্স সিরাপ ও একটি মোটরসাইকেল জব্দ করে। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ কোটি টাকা।

বিজিবি জানায়, সন্দেহভাজন এক ব্যক্তি মোটরসাইকেল থামানোর সংকেত পেয়ে গাড়ি ও ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি করে মাদক উদ্ধার করা হয়। ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জিডি করা হয়েছে এবং মাদক সিজার স্টোরে সংরক্ষণ করা হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, জব্দগুলো মোট প্রবাহের সামান্য অংশ। রাজনৈতিক ছত্রছায়া, সীমান্তের দুই পাশের যোগসাজশ ও শক্তিশালী সিন্ডিকেটের কারণে গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে। এতে সীমান্ত এলাকায় মাদক বহন, নেশা ও সামাজিক অপরাধ বাড়ছে।

সচেতন মহলের দাবি, প্রযুক্তিনির্ভর নজরদারি, বড় সিন্ডিকেটের আর্থিক উৎসে আঘাত, কঠোর অভিযান এবং যৌথ গোয়েন্দা টাস্কফোর্স গঠন জরুরি। মাদক এখন সীমান্ত অপরাধ নয়—জাতীয় নিরাপত্তার হুমকি।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

প্রায় ২২ কোটি টাকার মাদক জব্দ

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারত থেকে ঢুকছে মাদকের মহাস্রোত

আপডেট সময়: ০৮:২৮:২২ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫